এক্সপ্লোর

Chandrayaan 3: 'চাঁদের দেশে পা রেখেছে ভারত,' উচ্ছ্বসিত ইসরোর চেয়ারম্যান

Scientist Reactions:

নয়াদিল্লি: মহাকাশ বিজ্ঞানে নতুন ইতিহাস, চাঁদের দেশে ভারত। চাঁদের মাটিতে ল্যান্ডার বিক্রমের সফল অবতরণ। চাঁদের দক্ষিণ মেরু সন্নিহিত অগম্য স্থানে ভারত।  নির্দিষ্ট সময়েই চাঁদের বুকে নামল ল্যান্ডার 'বিক্রম'। 

বিক্রমের সফল অবতরণ: চাঁদের ঘরে প্রবেশ করেছে চন্দ্রযান। বিশ্বের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটিয়েছে ইসরো। রাশিয়া ব্যর্থ হওয়ার পরই ভারতের সামনে খুলে গিয়েছিল বড় সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সফল হল ইসরো। মুছে গেল চন্দ্রযান-২-এর ব্যর্থতা। উচ্ছ্বসিত হয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, "আমরা পেরেছি, চাঁদের দেশে পা রেখেছে ভারত। হাজার হাজার বিজ্ঞানীর জন্য এই সাফল্য এসেছে। ইসরো ছাড়াও গত কয়েকবছর ধরে প্রত্যেকের সাহায্য পেয়েছি।''

ব্যর্থতায় মুখ লুকিয়ে বসে থাকার পরিবর্তে কার্যতই জান লড়িয়ে দিয়েছিলেন তাঁরা। ৪ বছরের লড়াই শেষে অবশেষে সফল। এবিষয়ে মিশন ডিরেক্টর শ্রীকান্ত বলেন, “প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকটা ধাপ সফলভাবে হয়েছে।’’ অ্যাসোসিয়েট প্রোজক্ট ডিরেক্টর কল্পনা কে-র কথায়, “আমরা পেরেছি লক্ষ্যে পৌঁছে যেতে। চন্দ্রযান ২-এর পর চন্দ্রযান ৩ এর জন্য আমরা আপ্রাণ খেটেছি। চেয়ারম্যান এবং ডিরেক্টরদের অভিভাবকত্বে এটা পাওয়া সম্ভব হয়েছে।’’

২০১৯ সালে ল্যান্ডার 'বিক্রম' চাঁদের অবতরণ করতে ব্যর্থ হয়। তা থেকে শিক্ষা নিয়েই এবার বাড়তি সতর্কতা ছিল। এই মিশনে নেতৃত্ব দিয়েছিলেন এম শঙ্করন।   ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম শঙ্করন বলেন, “২০১৯ থেকে ৪ বছর সময় লাগল, কিন্তু আমরা পেরেছি। নাওয়া খাওয়ার মতো এই চন্দ্রযান ৩-কে নিয়ে কাজ করাকে দৈনন্দিন কাজ করে ফেলেছিলেন সবাই। এই সাফল্য আমাদের আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, অনেকে মানুষের সাহায্যের জন্য এই সাফল্য এসেছে। আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আগামীদিনেও উড়বে জয়ধ্বজা।’’

২০১৯-এর ব্যর্থতা ঢেকে গেল ২০২৩-এর ২৩-এ।বুধ-সন্ধ্যার মাহেন্দ্রক্ষণে রুপোলি চাঁদ হাতে পেল ভারত। বুধবার সকাল থেকে দেশজুড়ে ছিল উন্মাদনা। ইসরোর বিজ্ঞানীদের নজর ছিল র‍্যাডারে। শেষমেশ, সব উদ্বেগ, উৎকণ্ঠা আর প্রতীক্ষার অবসান। ইসরো সূত্রে খবর, বুধবার সন্ধে ৬টা ৪-এ চাঁদের দক্ষিণ মেরুর কাছে মাটি স্পর্শ করেছে ল্যান্ডার বিক্রম। শুধু ইসরোর অন্দরেই নয়, দেশজুড়েই গর্বের মুহূর্ত। চন্দ্রযান ৩ এর সাফল্যে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা বলেন, “আমি একটুও অবাক নই। কারণ জানতাম, সাফল্য আসবেই। গর্বিত ভারতীয় ছিলাম। আরও গর্বিত হব এবার।’’

আরও পড়ুন: Chandrayaan 3 Landing Successful: ‘ভারত ভাগ্য বিধাতা’, চাঁদের মাটিতে বীর 'বিক্রম', মহাকাব্য রচনা চন্দ্রযান-৩ মহাকাশযানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
'অন্য কারও উপর নির্ভর করে থাকব না' স্বাধীনতা দিবসে বড় বার্তা মোদির, AI নিয়ে বড় ভাবনা
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget