এক্সপ্লোর

AIIMS doctors on remdesivir : হোম আইসোলেশনে রেমডিসিভির নয়, সতর্ক করলেন এইমসের চিকিৎসকরা

হোম আইসোলেশনে রেমডিসিভির নেওয়া যাবে না। কোভিড রোগীদের এই ওষুধ নিতে গেলে হাসপাতালে থাকাকালীন নিতে হবে। করোনা রোগীদের সতর্ক করে এমনই বার্তা দিলেন এইমসের ডাক্তাররা।

নয়া দিল্লি: হোম আইসোলেশনে রেমডেসিভির নেওয়া যাবে না। কোভিড রোগীদের এই ওষুধ নিতে গেলে হাসপাতালে থাকাকালীন নিতে হবে। করোনা রোগীদের সতর্ক করে এমনই বার্তা দিলেন এইমসের ডাক্তাররা।

অতীতেও একই কথা আওড়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হোম আইসোলেশনে থাকাকালীন কী করবেন, কী করবনে না তা নিয়ে বিস্তারিত জানিয়েছে তারা। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি একাংশের। করোনাকালে রেমডিসিভির নিয়ে চলছে পরীক্ষা-নিরীক্ষা। প্রচারের জেরে এই ওষুধকেই করোনার বিরুদ্ধে রামবাণ ভাবছেন অনেকেই। যা নিয়ে হুঁশিয়ারি দিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর চিকিৎসকরা।

হোম আইসোলেশনে থাকাকালীন ওষুধ ও দেখাশোনা বিষয়ক আলোচনায় এইমস-এর চিকিৎসক নীরজ নিশ্চল বলেন, ''রেমডিসিভির কখনোই বাড়িতে বা হোম আইসোলেশনে থাকাকালীন নিতে নেই। ইতিবাচক চিন্তাধারা ও যোগ ব্যায়াম চালিয়ে যাওয়া উচিত বাড়িতে থাকা রোগীদের।'' 

হোম আইসোলেশনে থাকাকালীন রোগীর অক্সিজেন লেভেলে নজর রাখা আবশ্যিক। এমনই জানান এইমস-এর আরও এক চিকিৎসক মণীশ।তিনি বলেন, ''রোগীর অক্সিজেন লেভেল ৯৪ শতাংশের নিচে গেলেই তাঁকে হাসপাতালে ভর্তি করা উচিত। এ ক্ষেত্রে রোগীর বয়সটাও মাথায় রাখতে হবে। আমরা দেখেছি, ৮০ শতাংশ কোভিড রোগীরই সামান্য উপসর্গ দেখা যায়। অনেক সময় একবার আরটিপিসিআর পরীক্ষা করলেও কোভিড ধরা পড়ে না। তাই উপসর্গ বজায় থাকলে একবার নেগেটিভ এলেও ফের করোনা পরীক্ষা করা উচিত রোগীর।''

কোভিডের ক্ষেত্রে উপসর্গ

এইমস-এর চিকিৎসক নীরজ নিশ্চল জানান, জ্বর, শুকনো কাশি, ক্লান্তি, স্বাদ ও গন্ধ না পাওয়াই কোভিডের লক্ষণ। তবে গলায় ব্যথা, মাথা যন্ত্রণা, পেট খারাপ, গা ব্যথা এমনকী চোখ লাল হয়ে যাওয়াও করোনার উপসর্গ হতে পারে। এই ধরনের কোনও লক্ষণ পেলেই বাড়ির সবার থেকে নিজেকে আলাদা করে নিতে হবে।

অতীতে কোভিডের প্রথম ঢেউয়ের সময় অ্যাজিথ্রোমাইসিনের দিকে ঝোঁকেন ডাক্তাররা। কিন্তু এইমস-এর চিকিৎসকরা বলছেন, রোগীরা এই ওষুধের কথা বললেও ডাক্তাররা এখন তা নিতে না করেন। এমনকী হোম আইসোলেশনে থাকা ব্যক্তির রেভিডক্সের মতো ওষুধ নেওয়াও উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget