এক্সপ্লোর

আজই উদ্বোধন, দেশের মধ্যে প্রথম দিল্লি পেল স্বয়ংক্রিয় মেট্রো

দিল্লির জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত দীর্ঘ ৩৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে চালকহীন স্বয়ংক্রিয় মেট্রো। বৃহস্পতিবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এই ঘোষণা করেছে।

  নয়াদিল্লি: দেশের মধ্যেই প্রথম। চালক ছাড়াই গড়াবে ট্রেনের চাকা। রাজধানী দিল্লির মেট্রোর হাত ধরে প্রথম এই ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা দেশ। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দিল্লি মেট্রোর ম্যাজেন্ডা লাইনে স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন পরিষেবা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে এদিন তিনি বিমানবন্দর এক্সপ্রেস লাইনে ন্যাশনল কমন মোবিলিটি কার্ড তথা এনসিএমসি-এর পরিষেবা চালু করবেন। আজ সকাল ১১টায় এই উদ্বোধন হবে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর। দিল্লির জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত দীর্ঘ ৩৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে চালকহীন স্বয়ংক্রিয় মেট্রো। বৃহস্পতিবার দিল্লি মেট্রো রেল কর্পোরেশন এই ঘোষণা করেছে। এই নতুন পরিষেবার জেরে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা পাবেন যাত্রীরা। প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে  চালকহীন মেট্রো চলবে। যা একেবারই সুরক্ষিত। আশা করা হচ্ছে,  ২০২১ সালের মাঝামাঝি সময়ে পিঙ্ক লাইনে চালকবিহীন ট্রেন পরিষেবা শুরু হবে। মজলিস পার্ক থেকে শিববিহার পর্যন্ত ছুটবে স্বয়ংক্রিয় মেট্রো। ডিএমআরসি বর্তমানে ৩৯০ কিলোমিটার  মধ্যে ১১ টি করিডোরের ২৮৫ টি স্টেশনের মধ্যে যাত্রীদের মেট্রো সুবিধা সরবরাহ করছে। দিল্লি মেট্রোর দৈনিক যাত্রীসংখ্যা ২৬ লক্ষেরও বেশি। স্বয়ংক্রিয় পরিষেবা চালু হলে দিল্লির মেট্রো রেল কর্পোরেশন বিশ্বের শীর্ষস্থানীয় মেট্রো পরিষেবাগুলির মধ্যে চলে আসতে পারে। ডিএমআরসি এক বিবৃতিতে বলেছে, ন্যাশনল কমন মোবিলিটি কার্ডের বিনিময়ে ২৩ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর এক্সপ্রেস লাইনে যাতায়াত করা যাবে। নয়াদিল্লি থেকে দ্বারকা সেক্টর ২১ স্টেশন পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে এই কার্ড ব্যবহার করতে পারবেন যাত্রীরা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ২০২২ সালের মধ্যে দিল্লি মেট্রোর পুরো নেটওয়ার্কে এই সুবিধা পাওয়া যাবে। দিল্লি মেট্রো এখন পর্যন্ত ভারতের বৃহত্তম মেট্রো এবং দেশের সবচেয়ে পুরনো মেট্রো সার্ভিসগুলির মধ্যে দ্বিতীয়। করোনা আবহে একাধিক বিধি আরোপ করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। কোভিড পরিস্থিতিতে সুরক্ষার জন্য নগদহীন পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দেওয়া যাত্রীদের। টোকেন বিক্রির অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget