এক্সপ্লোর

UPI Disruption: আচমকাই বন্ধ ইউপিআই পরিষেবা, একসঙ্গে সমস্যা গুগল পে, ফোন পে, পেটিএমে

UPI Outage: ভারতের একাধিক জায়গায় ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। ডিজিটাল ট্রানজাকশনে দেখা দিয়েছে অসুবিধা।

UPI Disruption: ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস অর্থাৎ ইউপিআই পরিষেবা ব্যাহত হয়েছে। বুধবার সন্ধ্যায় অনেকেই অনলাইন পেমেন্ট করতে গিয়ে পড়েছেন সমস্যায়। ডিজিটাল ট্রানজাকশনে দেখা দিয়েছে অসুবিধা। একাধিক ইউপিআই পেমেন্ট প্ল্যাটফর্মেই এই সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েছেন ইউজাররা। ভারতের একাধিক জায়গায় ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। 

আচমকাই কেন ইউপিআই পেমেন্টে সমস্যা দেখা গিয়েছে 

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) এক্স মাধ্যমে এই সমস্যার উল্লেখ করে জানিয়েছে, এনপিসিআই কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে এবং তার জেরেই ইউপিআই পরিষেবা আংশিক ভাবে ব্যাহত হয়েছে। তবে সমস্যার সমাধান করা হয়েছে। স্থিতিশীল হয়েছে পরিষেবা। ইউজারদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে এনপিসিআই কর্তৃপক্ষ। 

কত সংখ্যক ইউজার ইউপিআই পরিষেবা ব্যাহত হওয়ার ফলে প্রভাবিত হয়েছেন 

DownDetector- এর রিপোর্ট অনুসারে ২৭৫০টি অভিযোগ জমা পড়েছে বুধবার ২৬ মার্চ, ২০২৫ সন্ধে ৭টা ৫ মিনিট পর্যন্ত। এইসব অভিযোগে ইউপিআই পরিষেবা ব্যাহত হওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে ২৯৬টি রিপোর্ট গুগল পে ইউজারদের। ১১৯টি অভিযোগ এসেছে পেটিএম অ্যাপের তরফে। এর পাশাপাশি আলাদা করে ৩৭৬টি অভিযোগ এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই- এর মাধ্যম থেকে। বেশিরভাগ এসবিআই গ্রাহকই অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছেন। 

ইউপিআই পরিষেবায় ১ এপ্রিল থেকে আসছে নতুন নিয়ম 

সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একটি নতুন নিয়ম করেছে। যেখানে বলা হয়েছে, এবার থেকে UPI পরিষেবাগুলি 1 এপ্রিল 2025 থেকে ইন্যাক্টিভ বা রিইউসড মোবাইল নম্বরগুলিতে কাজ করবে না৷ আর্থিক জালিয়াতি বা অননুমোদিত লেনদেন রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এনপিসিআই-এর মতে, যদি কোনও মোবাইল নম্বর 90 দিনের জন্য ব্যবহার না করা হয়, তবে এটি সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে ডিলিঙ্ক করা হবে। এর উদ্দেশ্য হল UPI সিস্টেমের নিরাপত্তা বাড়ানো ও জালিয়াতির ঝুঁকি কমানো। সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।  

সেরা শিরোনাম

NSC VS SCSS : NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
NSC না SCSS ? প্রবীণ নাগরিকদের জন্য কে দিচ্ছে বেশি রিটার্ন, সঙ্গে ট্যাক্স বেনিফিট
8th Pay Commission : ৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
৭২,০০০ টাকা হতে পারে ন্যূনতম বেতন ? অষ্টম বেতন কমিশনে নিয়ে এল নতুন খবর
Post Office FD : পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
পোস্ট অফিসে FD করলে পাবেন ৭.৫ শতাংশ সুদ, সর্বোচ্চ কত টাকা রাখা যায় জানেন ?
LIC Jeevan Utsav Plan : রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান
রিটায়ারমেন্টের পরও বছরে পাবেন ১ লাখ টাকা, সঙ্গে থাকছে আরও সুবিধা, LIC-র রয়েছে এই প্ল্যান

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget