এক্সপ্লোর

Maharashtra Schools Reopen: দেড় বছর পর ফের বেজে উঠল ঘণ্টা, অতিমারীর ছায়া কাটিয়ে মহারাষ্ট্রে খুলল স্কুল

ফুল-মিষ্টি দিয়ে স্বাগত জানানো হল পড়ুয়াদের...

মুম্বই: করোনা অতিমারীর ফলে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আজ থেকে খুলল মহারাষ্ট্রের স্কুল। গতমাসেই এই মর্মে ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার।  এখনও অবধি স্কুলগুলি কেবল সেই অঞ্চলে অফলাইন বা স্কুল পরিচালনা করছিল যেখানে করোনা সংক্রমণের হার অন্যান্য এলাকা থেকে তুলনামূলকভাবে কম ছিল। 

মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কোয়াড় বলেন, গ্রামাঞ্চলে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলছে। অন্যদিকে, শহরাঞ্চলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলল। 

অর্থাৎ, শহরাঞ্চলে প্রথম থেকে সপ্তম শ্রেণি এবং গ্রামাঞ্চলে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এখনও খুলছে না স্কুলের দরজা। স্বাস্থ্য আধিকারিকদের পাশাপাশি রাজ্য সরকারের কোভিড -১৯ টাস্ক ফোর্সের সঙ্গে পরামর্শ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন গায়কোয়াড়।

মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, প্রতিটি স্কুলকে অভিভাবক-শিক্ষক সাক্ষাতের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি, স্কুল কর্তৃপক্ষের তরফে কী কী সতর্কতামূলক ব্যবস্থা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই সম্পর্কে অভিভাবকদের অবগত করতে হবে।

যদিও সমগ্র রাজ্যে স্কুলগুলি পুনরায় চালু হচ্ছে, তা সত্ত্বেও পড়ুয়াদের স্কুলে যাওয়ার কোনও বাধ্যবাধকতা নেই। স্কুলে উপস্থিত হতে চাইলে অভিভাবকদের সম্মতি প্রয়োজন হবে। ছাত্রছাত্রীদের অনলাইন এবং অফলাইন -- দুধরন ক্লাসে প্রবেশের সুবিধাই দেওয়া হবে। 

স্কুল শিক্ষা বিভাগের নেওয়া এক সমীক্ষায় দেখা গেছে, ৭০ শতাংশেরও বেশি অভিভাবক স্কুল খোলার পক্ষে ছিলেন। খোলার আগে স্কুলগুলির জন্য বেশ কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মানার নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার। তার মধ্যে রয়েছে ক্লাসের মধ্যে সামাজিক দূরত্ব, স্কুল স্বাস্থ্য ক্লিনিক স্থাপন করা ইত্যাদি। তবে, আদিবাসী উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত আবাসিক বিদ্যালয়গুলির খোলার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রক পৃথক সিদ্ধান্ত নেবে বলে জানান গায়কওয়াড়। 

মহারাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রবিবার ওই রাজ্যে ২৬৯২ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। গত ২৪-ঘণ্টায় মারা গিয়েছেন ৪১ জন এবং ২,৭১৬ জন রোগী আরোগ্যলাভ করেছেন।

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget