এক্সপ্লোর

২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা জনতা কার্ফু করুন, দেশবাসীকে আর্জি প্রধানমন্ত্রীর

'আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা জনতা কার্ফু করুন। বাড়ি থেকে কোথাও বেরোবেন না। জমায়েতে যাবেন না। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের কথা আলাদা ', দেশবাসীকে আর্জি মোদির।

করোনা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারও ৭০ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছেন পঞ্জাবে। এ ছাড়া দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৭৩। এমনই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর। বক্তব্যের শুরুতেই বিশ্বযুদ্ধকালীন পরিস্থিতির কথা টেনে আনেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে এক জোট হয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়ার ডাক দেন নরেন্দ্র মোদি।
  • দেশ এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সবাইকে লড়তে হবে এক জোট হয়ে।
  • দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
  • আপনাদের থেকে আগামী কয়েক সপ্তাহ সময় চেয়ে নিচ্ছি।
  • করোনা মোকাবিলায় কোনও নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি জানা নেই। তাই আতঙ্কিত হওয়া স্বাভাবিক
  • আমাদের আরও দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। নাগরিক হিসেবে আমাদের কেন্দ্র ও রাজ্য সরকারের সব নির্দেশ মানতে হবে।
  • নিজেকে সংক্রামিত হওয়ার থেকে রক্ষা করতে হবে, অন্যকেও বাঁচাতে হবে।
  • নিজে সুস্থ, তাহলে বিশ্ব সুস্থ।
  • যেহেতু, এর কোনও ওষুধ নেই, তাই নিজেকে নিয়ম মানতে হবে।
  • ভিড় থেকে নিজেকে সরিয়ে রাখুন।
  • বাড়ি থেকে বেরোবেন না।
  • সোশ্যাল ডিসটেন্সিং খুবই প্রয়োজনীয়।
  • আত্মসংযম খুবই জরুরি।
  • যদি মনে করেন, আমার কিছুই হবে না, বাইরে বেরোলেন, বাজারে গেলেন, তাহলে তা ঠিক হবে না।
  • বাড়ি থেকে যতটা সম্ভব কাজ করুন।
  • ষাটোর্ধ্ব ব্যক্তিরা যথাসম্ভব বাড়িতেই থাকুন।
  • সবাইকে ধৈর্য ধরতে হবে, সতর্ক থাকুন।
  • জনতার জন্য জনতার লাগু করা জনতা কার্ফু দরকার।
  • আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা জনতা কার্ফু করুন। বাড়ি থেকে কোথাও বেরোবেন না। জমায়েতে যাবেন না। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষের কথা আলাদা।
  • ২২ মার্চ, রবিবার সকাল ৭-রাত ৯ জনতা কার্ফু।
  • এই জনতা কার্ফু, আগামী দিনের অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহায্য করবে।
  • রাজ্য সরকারগুলিকেও অনুরোধ করব, মানুষকে জনতা কার্ফু পালন করতে বলার জন্য।
  • বিভিন্ন সংগঠনকেও অনুরোধ করব, এই নিয়ে মানুষকে জানানোর।
  • এখন থেকে জনতা কার্ফুর জন্য প্রচার করুন। প্রতিদিন ১০ জনকে ফোন করে বলুন।
  • গত কয়েক মাস ধরে বহু লোক নিজেদের কথা না ভেবে বিভিন্ন জায়গায় দিন-রাত পরিশ্রম করছেন। অন্যের জন্য কাজ করছেন স্বাস্থ্যকর্মী, সংবাদমাধ্যমের কর্মী, সাফাইকর্মী সহ অনেকেই।
  • এঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন দেশের মানুষের জন্য।
  • রবিবার আসুন এঁদের সকলকে ধন্যবাদ জানাই।
  • রবিবার বিকেল ৫টায় নিজেদের বাড়ির দরজায় বা ব্যালকনিতে দাঁড়িয়ে হাততালি দিয়ে কিংবা ঘণ্টা বাজিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করি।
  • রাজ্য সরকারগুলিকে অনুরোধ বিকেল ৫টায় সাইরেন বাজিয়ে এর সূচনা করতে।
  • রুটিন চেক-আপের জন্য হাসপাতাল যাওয়ার দরকার নেই। চেনা পরিচিত ডাক্তারদের ফোন করেই প্রয়োজনীয় পরামর্শ নিন।
  • খুব প্রয়োজনীয় অস্ত্রোপচার ছাড়া অন্য অপারেশনের তারিখ নেওয়া থাকলে, প্রয়োজনে পি্ছিয়ে দিন।
  • করোনার এই পরিস্থিতির কথা মাথায় রেখে গঠন করা হচ্ছে অর্থমন্ত্রকের কোভিড ১৯ ইকনোমিক রেসপন্স টাস্ক ফোর্স।
  • যাঁরা কাজে আসতে পারবেন না এই পরিস্থিতিতে, তাঁদের বেতন না কাটার জন্য আবেদন জানাচ্ছি। বেতন কাটার বিষয়টি মানবিকতায় দেখা উচিত।
  • অযথা অতিরিক্ত জিনিস-পত্র কিনে মজুত করার দরকার নেই।  নিত্য প্রয়োজনীয় সামগ্রী যোগানে নজর থাকবে সরকারের। কেউ কোনও গুজব ছড়াবেন না।
  • এই পরিস্থিতিতে অনেক আতঙ্ক তৈরি হয়। কিন্তু সকলকে দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। নাগরিক হিসেবে আপনাদের প্রত্যেককেই সতর্ক থাকতে হবে।
  • সামনে নবরাত্রি। শক্তি-উপাসনার উৎসব। এই পরিস্থিতিতে আসুন, সকলে মিলে করোনার মোকাবিলায় নামি।

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget