এক্সপ্লোর

নতুন নোট সব এটিএমে: প্রয়োজনীয় বদল আনতে টাস্ক ফোর্স গঠন

নয়াদিল্লি: নতুন ২০০০ টাকার নোট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দেশের সমস্ত এটিএম-এর ‘রিক্যালিব্রেশন’ প্রয়োজন। এই প্রক্রিয়া যাতে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, তার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করল কেন্দ্র।

জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর এস এস মুন্দ্রার নেতৃত্বে ওই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস এদিন জানান, ব্যাঙ্ক ও এটিএমগুলিতে নোট বণ্টনকারী বিভিন্ন সংস্থার সঙ্গে একযোগে কাজ করবে এই টাস্ক ফোর্স।

প্রসঙ্গত, কেন্দ্রের পুরনো নোট বাতিল এবং নতুন নোট চালু করার সিদ্ধান্তে এটিএমগুলিতে ‘রিক্যালিব্রেশন’ অর্থাৎ নগদ বণ্টন ব্যবস্থার পদ্ধতিগত বদল করার প্রয়োজন হয়ে পড়েছে। কারণ, নতুন নোটের মূল্য ও আয়তন এটিএম মেশিন না চিনতে পারলে, সেখান থেকে নোট বের হওয়া সম্ভব নয়।

তাই, এটিএম যাতে নির্ভুলভাবে নতুন নোট চিনতে পারে, তার জন্য প্রত্যকটি মেশিনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ‘রিক্যালিব্রেশন’ করা প্রয়োজন। টাস্ক ফোর্সের লক্ষ্য হবে গোটা প্রক্রিয়াটিকে যুদ্ধকালীন তৎপরতায় সম্পন্ন করা। এখানে বলে রাখা প্রয়োজন, দেশে প্রায় ২ লক্ষের বেশি এটিএম রয়েছে।

কেন্দ্রীয় অর্থসচিব আরও জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সম্ভবত বৈঠকে বসছে ওই টাস্ক ফোর্স। ৮ সদস্যের ওই কমিটিতে থাকছেন অর্থমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক, ব্যাঙ্ক এবং জাতীয় পেমেন্ট নিগম (এনপিসিআই) সহ নগদ-বণ্টন সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রীয় সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে কার্যপদ্ধতির কৌশল স্থির করা হবে বলে জানান তিনি।

আরবিআই জানিয়েছে, এটিএম ‘রিক্যালিব্রেশন’ একটি জটিল বিষয়। এতে ব্যাঙ্ক, এটিএম প্রস্তুতকারী সংস্থা, এনপিসিআই, সুইচ অপারেটর্স সহ বিভিন্ন সংস্থাকে এমন সমন্বয়ে কাজ করতে হয়, যাতে গোটা প্রক্রিয়াটি একেবারে পুঙ্খানুপুঙ্খ এবং নির্ভুল হয়।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

ভিডিও

Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget