এক্সপ্লোর

PM Modi Speech Today: স্বাস্থ্যবিধি মানায় এতটুকু ঢিলেমি নয়, করোনাকালে উৎসব নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আরও একবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন। উৎসবের মরশুমের প্রাক্কালে তাঁর এই ভাষণ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। এদিনের ভাষণে মোদি বলেছেন, উৎসবের মরশুমে আমাদের ভুলে যাওয়া চলবে না যে, করোনা সংকট এখনও কাটেনি। ভারতে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তা যাতে কোনওভাবেই বেহাল না হয়। ভারতের সুস্থতার হার বেশি।

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আরও একবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন। উৎসবের মরশুমের প্রাক্কালে তাঁর এই ভাষণ নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে।  এদিনের ভাষণে মোদি বলেছেন, উৎসবের মরশুমে আমাদের ভুলে যাওয়া চলবে না যে, করোনা সংকট এখনও কাটেনি। ভারতে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তা যাতে কোনওভাবেই বেহাল না হয়। ভারতের সুস্থতার হার বেশি। এক্ষেত্রে আমেরিকা, ব্রাজিল ও ব্রিটেনের মতো দেশের তুলনায় ভারতের পরিস্থিতি ভালো। দেশে এখন করোনা আক্রান্তদের জন্য ৯০ লক্ষের বেশি বেড রয়েছে। রয়েছে ১২ হাজার করোনা সেন্টার। ধীরে ধীরে আর্থিক কর্মকাণ্ড বাড়ছে। মোদি বলেছেন, লকডাউন উঠলেও মাথায় রাখতে হবে, ভাইরাস কিন্তু এখনও যায়নি। পূর্ণ সাফল্য না পাওয়া পর্যন্ত কোনও গাফিলতি নয়। ভ্যাকসিন না আসা পর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ে এতটুকু ঢিলেমি দিলে চলবে না। তিনি বলেছেন, ভ্যাকসিন নিয়ে জোরকদমে কাজ চলছে। ভ্যাকসিন এলেই সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। উল্লেখ্য, এর আগে করোনাকালে প্রধানমন্ত্রী ৬ বার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এটি ছিল তাঁর সপ্তম ভাষণ। এর আগে ১৯ মার্চ, ২৪ মার্চ, ৩ এপ্রিল, ১৪ এপ্রিল, ১২ মে এবং ৩০ জুন দেশবাসীর উদ্দেশে বক্তব্য রেখেছেন। উল্লেখ্য, দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৭৬ লক্ষের কাছাকাছি। প্রায় ১ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। যদিও বিগত কয়েকদিনে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা কমছে। অ্যাকটিভ আক্রান্তর সংখ্যা কমছে। সেইসঙ্গে আনলক প্রক্রিয়া চলছে এবং বাজার, সিনেমা হল, স্কুল, কলেজ খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে চলে এসেছে উৎসবের মরশুম। এখন নবরাত্রি, দুর্গাপুজো...তারপর ডিসেম্বরে বড়দিন, বর্ষবরণ! উৎসব মানেই জমায়েত! করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা! তারওপর শীতেও করোনার ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা! আর উৎসবের ভিড়কে হাতিয়ার করে করোনা যে কী চেহারা নিতে পারে, তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে কেরলে, মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী উৎসবের এই মরশুমে সামাজিক দূরত্ব,সাবান দিয়ে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরার মতো বিধি সতর্কভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, উৎসব করুন, কিন্তু নিজেদের সুরক্ষার কথা আগে ভাববেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget