এক্সপ্লোর

ইভিএমে এদিকওদিক করা হতে পারে, শঙ্কা জানিয়ে কর্নাটকে ব্যালট পেপারে ভোট করার দাবি সিদ্দারামাইয়ার

বেঙ্গালুরু: ইভিএম যন্ত্রে এদিকওদিক করা হতে পারে, আশঙ্কা প্রকাশ করে নিজের রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণের দাবি তুললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। কংগ্রেসি মুখ্যমন্ত্রী বলেন, বেশ কয়েকজন বিশেষজ্ঞ তাঁকে বলেছেন, ইলেট্রনিক ভোটযন্ত্রে কলকাঠি নাড়ানো যায়। উত্তর কর্নাটকের রায়চুরে ইভিএমে বিকৃতি ঘটানোর অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা (বিজেপি) ক্ষমতায় রয়েছে। নির্বাচন কমিশন ওদের শাসনে। কমিশন যদিও সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান, কেন্দ্রীয় সরকারই মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করে। তাঁর বক্তব্য, আমরা বলছি, আগের ব্যালট পেপার সিস্টেমই আবার চালু হোক। অসুবিধা কোথায়? ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে ইভিএমে গন্ডগোল করা হতে পারে বলে সাম্প্রতিক গুজরাত ভোটেই আশঙ্কা প্রকাশ করেছিল কংগ্রেস। যদিও কমিশন তা ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। এ বছরে হওয়া উত্তরপ্রদেশ বিধানসভা ও পুরভোটে বিজেপির বিরাট জয়ের পরও বিরোধীরা ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। সিদ্দারামাইয়ার অভিমত, বিশ্বের অনেক দেশই ইভিএম থেকে ব্যালট পেপারে ফিরে গিয়েছে। সামনের বছরের শুরুতে নির্ধারিত কর্নাটক বিধানসভা নির্বাচনেও ব্যালট পেপারে ভোট হোক। এজন্য তাঁরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন, লিখিত দাবিও পেশ করবেন বলে জানান সিদ্দারামাইয়া। গুজরাত বিধানসভা ভোটের ফলাফলের কোনও প্রভাব কর্নাটকের নির্বাচনে পড়তে পারে কিনা, প্রশ্ন করা হলে তিনি বলেন, এক রাজ্যের ভোটের ফলের কোনও প্রভাব অন্য রাজ্যে পড়বে না। আমাদের রাজ্যের থেকে আলাদা ওখানকার ইস্যু। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নেই। গতকাল একাধিক এক্সিট পোলে গুজরাতে বিজেপির বিপুল বিজয়ের ভবিষ্যদ্বানী করা হলেও সিদ্দারামাইয়ার মতে, এটা স্রেফ এক্সিট পোল। এখনও আসল গণনা বাকি। এক্সিট পোল বাস্তবে না মেলার অনেক উদাহরণও আছে। দেখা যাক, ১৮ ডিসেম্বর কী হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget