এক্সপ্লোর

বামেদের ডাকা ৬ ঘণ্টার ধর্মঘটে স্বাভাবিক জনজীবন শহর থেকে জেলায়

কলকাতা: পঞ্চায়েত ভোটের মনোনয়নে হিংসার প্রতিবাদে শুক্রবার ছ’ঘণ্টার ধর্মঘট ডেকেছিল বামেরা। কিন্তু, সকাল ছ’টা থেকে বেলা বারোটা পর্যন্ত সেই ধর্মঘটে কোনও সাড়াই মিলল না। আর পাঁচটা দিনের মতোই একেবারে স্বাভাবিক রইল জনজীবন। ধর্মঘট ব্যর্থ করে কাজে বেরোলেন সাধারণ মানুষ। শিল্পাঞ্চল থেকে সেক্টর ফাইভ, সর্বত্রই কর্মীদের হাজিরা ছিল স্বাভাবিক। সরকারি কর্মীদের উপস্থিতির হার ছিল অন্যদিনের মতোই। হাসপাতালের পরিষেবাতেও ধর্মঘটের প্রভাব পড়েনি। বেশিরভাগ জেলায় ধর্মঘট উপেক্ষা করে রাস্তায় বেরোয় সধারণ মানুষ। খোলা ছিল দোকানপাট। বামেদের ডাকা ৬ ঘণ্টার ধর্মঘটে স্বাভাবিক জনজীবন শহর থেকে জেলায়

কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। দুর্গাপুরে বাম সমর্থকরা রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। হাওড়ার দাশনগরেও রাস্তা অবরোধ করা নিয়ে বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। এরকম দু-একটি ঘটনা ছাড়া জনজীবন ছিল একেবারে স্বাভাবিক। অনেকে বলছেন, মানুষ জানে ধর্মঘট করে কোনও সমস্যার সুরাহা হয় না। তাই তারা ধর্মঘট চায় না। বাম আমলে ধর্মঘটে রাজ্য স্তব্ধ হয়ে যেত ঠিকই। কিন্তু, সেটা যতটা না মানুষের ইচ্ছেয় নয়, তার থেকে বেশি রাষ্ট্রযন্ত্রের চাপে। এখন সময় বদলেছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজপাট তো গিয়েছেই, বামেরা এখন রাজ্যে ক্ষয়িষ্ণু শক্তি। এতটাই যে ধর্মঘটের দিন পর্যাপ্ত সংখ্যক কর্মীর হাওড়া ও বীরভূমে অভাবে বামেদের কর্মসূচিই বাতিল করতে হয়েছে। পর্যবেক্ষকদের মতে, এই অবস্থায় ধর্মঘট সফল করা সম্ভব নয় বুঝেই বামেরা ২৪ ঘণ্টা কিংবা ১২ ঘণ্টা থেকে নেমে এসেছে ৬ ঘণ্টায়। বারবার বলা হয়েছে এই ধর্মঘট প্রতীকী। তবে তাকেও একেবারে বুড়ো আঙুল দেখাল সাধারণ মানুষ। সিপিএম অবশ্য বলছে, ধর্মঘটের উদ্দেশ্য সফল। পাল্টা এনিয়ে কটাক্ষের সুর তৃণমূলের গলায়। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বিবৃতি জারি করে জানিয়েছেন, ১৬ এপ্রিল কলকাতায় মিছিল করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তাঁরা।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের
Koel Mallick Joins BJP : বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'
বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, 'শেষ কয়েক মাস যেভাবে উন্নয়ন শুরু হয়েছে বাংলায়...'

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget