এক্সপ্লোর

Iran Protest: মাথায় জড়ানো হিজাব ঢিলে, হেফাজতে রহস্য মৃত্যু তরুণীর, বিক্ষোভে উত্তাল ইরানে ৩১ জনের মৃত্যু!

Mahsa Amini: ইরানের নাগরিকদের মানবাধিকার সংগঠন, Iran Human Rights সংস্থা এই পরিসংখ্যান সামনে এনেছে

তেহরান: হিজাবে (Hijab/Head Scarf) মাথা ঢেকেই বাড়ি থেকে বেরিয়েছিলেন ২২ বছরের মেহসা আমিনি (Mahsa Amini)। কিন্তু সেটি আলগা করে জড়িয়ে রাখা হয়েছে বলে মনে হয়েছিল পুলিশের। তাই গাড়ি থেকে বের করে রাস্তার উপরই গ্রেফতার করা হয় মেহসাকে। কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাঁর। বরং তিনদিনের মাথায় হাসপাতালে মৃত্যু হয়। সেই নিয়ে কয়েক দিন ধরে বিক্ষোভে উত্তাল ইরান। কিন্তু সেখানেও পুলিশি নৃশংসতার অভিযোগ সামনে এল (Police Brutality)। বিক্ষোভকারীদের মধ্যে ৩১ জনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ একটি স্বেচ্ছাসেবী সংস্থার (Iran Protest)।

মেহসার মৃত্যুতে বিক্ষোভে উত্তাল গোটা ইরান

ইরানের নাগরিকদের মানবাধিকার সংগঠন, Iran Human Rights সংস্থা এই পরিসংখ্যান সামনে এনেছে। সংস্থার ডিরেক্টর মেহমুদ আমিরি মোগহদ্দম বলেন, ‘‘মাথা উঁচু করে বাঁচার দাবিতে, মৌলিক অধিকারের দাবিতে ইরানে রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। কিন্তু তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে গুলিতে ঝাঁঝরা করে দিচ্ছে ইরান সরকার।’’ গত ছ’দিন ধরে বিভিন্ন প্রান্ত থেকে যে হত্যার ঘটনা সামনে এসেছে, তার নিরিখেই এই পরিসংখ্যান উঠে এসেছে বলে জানিয়েছেন তিনি।

ওই স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে। ইরানের কমপক্ষে ৩০টি শহরে আন্দোলন চলছে গত ছ’দিন ধরে। দেশের উত্তরের কুর্দিস্তানের বাসিন্দা ছিলেন মেহসা। সেখান থেকেই প্রথম আন্দোলন ছড়াতে শুরু করে। এখন দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়েছে। তাতেই গণহারে গ্রেফতারি চলছে। সমাজকর্মী এবং আন্দোলনকারীদের নির্দয় ভাবে মারধর করা হচ্ছে। এর মধ্যে বুধবার রাতেই ১১ জনকে হত্যা করা হয় বলে দাবি ওই স্বেচ্ছাসেবী সংস্থার। কুর্দিস্তানেও পুলিশের গুলিতে ১৫ জন মারা গিয়েছে বলে জানানো হয়েছে। তাই শুধু সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক মহল বসে থাকলে চলবে না বলে জানিয়েছে ওই সংগঠন।

আরও পড়ুন: Mohan Bhagwat: দিল্লির মসজিদে আচমকা ভাগবত, রুদ্ধদ্ধার বৈঠক ইমাম সংগঠনের সঙ্গে, পেলেন ‘রাষ্ট্রপিতা’ উপাধি

এই পরিস্থিতিতে বুধবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিং রাইসি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে ভাষণ দিলেন কোন যুক্তিতে, তা নিয়েও প্রশ্ন তুলছেন সমাজকর্মীদের একাংশ। ইরান সরকার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ট্যুইটার, ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব, টিকটক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করে দেওয়ার পাশাপাশি, ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠে আসছে। এমনকি ভিপিএন ব্যবহার করেও কাজ হচ্ছে না বলে জানিয়েছেন সে দেশের সমাজকর্মীরা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আন্দোলনকারীদের সমবেদনা জানালেও, রাষ্ট্রপুঞ্জ-সহ আন্তর্জাতিক মহলের তরফে কোনও পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের।

মহিলাদের হিজাব পরা নিয়ে কঠোর আইন বলবৎ রয়েছে ইরানে। সেই আইন লঙ্ঘনের অভিযোগেই মেহসাকে গ্রেফতার করা হয় বলে দাবি সে দেশের পুলিশের। যদিও মেহসার বাবা আমজাদ আমিনির দাবি, মেয়ের মৃত্যু নিয়ে মিথ্যা বলছে পুলিশ। পুলিশি অত্যাচারেই মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর। এমনকি হাসপাতালে মেয়ের দেহ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

গত ১৩ সেপ্টেম্বরের ঘটনা। দাদা কিয়ারেশ আমিনির সঙ্গে শহিদ হাঘানি এক্সপ্রেস হয়ে কুর্দিস্তান থেকে তেহরান যাচ্ছিলেন মেহসা। সেই সময় রাস্তায় পুলিশ তাঁদের গাড়ি আটকায় বলে অভিযোগ পরিবারের। মেহসার পরিবারের দাবি, হিজাবে মাথা ঢাকা ছিল মেহসার। কিন্তু পুলিশ জানায়, আলগা ভাবে হিজাব জড়িয়েছেন মেহসা। তাই গ্রেফতার করা হয় তাঁকে। ডিটেনশন শিবিরে নিয়ে গিয়ে হিজাব পরার পাঠ দেওয়া হবে বলে জানায় পুলিশ। এক ঘণ্টার মধ্যে মেহসাকে ছেড়ে দেওয়া হবে বলে জানায়।

পুলিশি নৃশংসতায় মেয়ের মৃত্যু বলে দাবি মেহসার পরিবারের

কিন্তু পরে কাসরা হাসপাতালে মেহসার খোঁজ মেলে বলে অভিযোগ পরিবারের। মেহসার পরিবার জানিয়েছে, হাসপাতালে ব্রেনডেড অবস্থায় নিয়ে আসা হয় মেহসাকে। তাঁর মাথায় এবং পায়ে আঘাতের চিহ্ন ছিল। মেহসার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ার দাগ ছিল বলেও দাবি করেন তাঁর পরিবারের সদস্যরা। মেহসাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ তাঁর পরিবারের। হাসপাতালে মেহসার স্ক্যান রিপোর্ট বলে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় কিছু হ্যাকার। তাতে মাথার খুলিতে আঘাতের চিহ্ন, ফোলা ভাব স্পষ্ট দেখা যায়। পুলিশ-প্রশাসন যদিও তা অস্বীকার করে। প্রশ্ন তোলে রিপোর্টের সত্যতা নিয়ে। তবে তাতেও আন্দোলন থামেনি। জায়গায় জায়গায় একজোট হয়ে প্রতিবাদ চলছে দেশ জুড়ে। আগুনে হিজাব, স্কার্ফ খুলে জ্বালিয়ে দেওয়ার দৃশ্যও সামনে এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget