এক্সপ্লোর

FB, WhatsApp, Instagram Down : বিশ্বজুড়ে ডাউন সোশ্যাল মিডিয়া, সমস্যায় ফেসবুক-ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

একসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অকেজো হয়ে পড়েছে।

নয়া দিল্লি : বিশ্বজুড়ে হঠাৎ ডাউন সোশ্যাল মিডিয়া। একসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অকেজো হয়ে পড়েছে। সোমবার রাত থেকে এই সমস্যায় ভুক্তভোগী বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা।

ফেসবুক ওয়েবসাইটের তরফে মেসেজ পাঠানো হচ্ছে, দুঃখিত, কিছু একটা ভুল হচ্ছে। এটা নিয়ে আমরা কাজ করছি এবং শীঘ্রই এটার সমাধান করা হবে। এনিয়ে ট্যুইটারে পোস্ট করেছেন একাধিক ব্যবহারকারী। একাংশের দাবি, জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মগুলি ভারতীয় সময় রাত ৯টা থেকেই অকেজো হয়ে পড়েছে।

এই তিন ফেসবুক মালিকানাধীন সাইট ভারতে নিজেদের ক্যাটেগরিতে, অর্থাৎ ইনস্ট্যান্ট মেসেজিং, ফটো শেয়ারিং ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ে মার্কেট লিডার।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের নতুন তথ্য প্রযুক্তি নিয়ম লাগু হওয়ার পরই সক্রিয় হয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভারতে ২০.৭ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। সম্প্রতি অগস্টের এই পরিসংখ্যান প্রকাশ করেছে ফেসবুকের নিয়ন্ত্রণাধীন কোম্পানি। কোম্পানির তরফে জানানো হয়েছে, ৪২০টি অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। মূলত, নিয়ম ভেঙে একসঙ্গে অত্যধিক মেসেজ (বাল্ক মেসেজ) করার জন্যই এই বিপুল পরিমাণ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানি। সম্প্রতি এই নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে কোম্পানি। যেখানে বলা হয়েছে, গ্রিভেন্স চ্যানেল থেকেই সংস্থার কাছে এই অভিযোগ জমা পড়েছে। আগেই হোয়াটসঅ্যাপের প্লাটফর্মে ক্ষতিকারক কনটেন্ট বা বিষয় রোধ করার জন্য কিছু টুল তৈরি করেছিল কোম্পানি। যা দিয়ে অপ্রয়োজনীয় বাল্ক মেসেজ বন্ধ করেছে কোম্পানি।

তবে এই প্রথমবার নয়। এর আগেও ৩০ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল কোম্পানি। জুন মাসের ১৬ তারিখ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে মাত্র ৪৬ দিনে এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল হোয়াটসঅ্যাপ। অনলাইনে গালাগাল বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নিষিদ্ধ করা হয়েছিল সেই অ্যাকাউন্ট।

কোম্পানি জানিয়েছে মূলত, (বাল্ক মেসেজ) বা একসঙ্গে বিপুল পরিমাণ মেসেজের ওপর নজরদার চালায় কোম্পানি। কোনও ধরনের অভিযোগ ছাড়াও নিয়মের ফাঁক দেখলেই বন্ধ করা হয় সেই সব অ্যাকাউন্ট। শুধু ভারত নয়, বিদেশেও একই নীতি অনুসরণ করে কোম্পানি।

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget