এক্সপ্লোর

পরমাণু নিরস্ত্রীকরণের বদলে চাই নিরাপত্তার গ্যারান্টি, ট্রাম্পকে প্রতিশ্রুতি কিম জং উনের

সিঙ্গাপুর: নিরাপত্তার গ্যারান্টি দিলে তবেই তিনি ‘সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ’-এর পথে হাঁটবেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমনটাই জানালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

কিছুদিন আগেও মনে হচ্ছিল, যুদ্ধ অবশ্যম্ভাবী। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির হিসেবনিকেশ কষা দুষ্কর। সব চিন্তাভাবনা উল্টে দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘক্ষণ হল তাঁদের মধ্যে কথা, প্রায় ৪ ঘণ্টা ধরে।

সিঙ্গাপুরের ক্যাপেলা হোটেলে দু’দফায় হয় এই বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাঁর বিশ্বাস, আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে সুসম্পর্ক হবে। জবাবে উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম বলেন, ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের এই প্রক্রিয়া সহজ ছিল না। তারপরেও সমস্ত সংকট কাটিয়ে যে তাঁরা আলোচনায় বসেছেন, তাতে তিনি খুশি। তাঁদের মধ্যে কথা হয়েছে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে। প্রথমে বৈঠক হয় ট্রাম্প-কিমের মধ্যে, তারপর আলোচনায় বসেন দু’দেশের কূটনীতিকরা।

পরমাণু নিরস্ত্রীকরণের বদলে চাই নিরাপত্তার গ্যারান্টি, ট্রাম্পকে প্রতিশ্রুতি কিম জং উনের

উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু বোমা পরীক্ষা নিয়ে পশ্চিমী বিশ্বের সঙ্গে তাদের দীর্ঘদিন চাপানউতোর চলেছে। আমেরিকায় পরমাণু হামলার হুমকি দেন কিম, পাল্টা জবাব দেন ট্রাম্পও। এই প্রথম আমেরিকার রাষ্ট্রপ্রধান বৈঠকে বসেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের সঙ্গে।

উনের সঙ্গে বৈঠককে সৎ, সরাসরি ও ফলপ্রসূ বলে উল্লেখ করে ট্রাম্প বলেন, গতকাল সংঘাত ছিল বলেই যে আগামীকাল যুদ্ধ হবে, এমন ধারনা ঠিক নয়। তিনি জানান, কোরীয় উপদ্বীপ অঞ্চলকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে অঙ্গীকার করেছেন উন। পাশাপাশি, তিনি ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষাস্থল ধ্বংস করতেও রাজি হয়েছেন। অন্যদিকে, পিয়ংইয়ংয়ের তরফে জানানো হয়, উত্তর কোরিয়াকে নিরাপত্তা গ্যারান্টি দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন ট্রাম্প।

গোটা বিশ্বের নজর ছিল এই বৈঠকের দিকে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেন লুং জানিয়েছেন, ট্রাম্প-কিম বৈঠকের জন্য প্রায় ২০ মিলিয়ন সিঙ্গাপুরী ডলার খরচ করেছেন তাঁরা। বৈঠকের জন্য রবিবার সিঙ্গাপুর আসেন ট্রাম্প ও কিম। বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে নতুন ইতিহাস শুরু করতে চায় আমেরিকা।

 

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget