এক্সপ্লোর

Chandrayaan 3 Mission: 'ওয়েলকাম বাডি'! চন্দ্রযান-৩-এর 'ল্যান্ডার মডিউল'-কে এবার স্বাগত চন্দ্রযান-২-এর 'অরবিটার'-এর

Chandrayaan 2 Orbiter: 'ওয়েলকাম বাডি' বা সহজ বাংলায় 'স্বাগত বন্ধু'! সোমবার, চন্দ্রযান-৩-এর 'ল্যান্ডার মডিউল'-কে এভাবেই অভ্যর্থনা জানাল চন্দ্রযান-২-এর 'অরবিটার।'

নয়াদিল্লি: 'ওয়েলকাম বাডি' বা সহজ বাংলায় 'স্বাগত বন্ধু'! সোমবার, চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3 Mission) 'ল্যান্ডার মডিউল'-কে (Lander Module) এভাবেই অভ্যর্থনা জানাল চন্দ্রযান-২-এর 'অরবিটার (Chandrayaan 2 Orbiter)।' চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফট ল্যান্ডিংয়ে মেরেকেটে আর দুদিন (নিখুঁত হিসেবে ৪৮ ঘণ্টার কিছু বেশি)। তার আগে, একেবারে ইসরোর (ISRO) পরিকল্পনা মতোই  চন্দ্রযান-২-এর 'অরবিটার'-এর সঙ্গে সংযোগ তৈরি করে ফেলল চন্দ্রযান-৩-এর 'ল্যান্ডার মডিউল'। খোদ ইসরো সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেল X-এ এই নিয়ে পোস্ট দিয়েছে। 

কী জানাচ্ছে ইসরো?
ইসরোর সোশ্য়াল মিডিয়া পোস্ট অনুযায়ী,  'দু'জনের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হয়ে গিয়েছে। MOX বা Mission Operations Complex-এর কাছে এখন ল্যান্ডার মডিউলের সঙ্গে যোগাযোগের একাধিক পথ রয়েছে।' আগামী ২৩ অগাস্ট, ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রযান-৩ কে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করাতে চায় ইসরো। চূড়ান্ত পর্যায়ের লাইভ দেখা যাবে ইসরোর ওয়েবসাইটে। একই সঙ্গে এটি দেখা যাবে  ইসরোর ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ডিডি ন্যাশনাল টিভি-তে। ঠিক বিকেল ৫টা ২৭ মিনিট থেকে ওই লাইভ শুরু হবে। আপাতত সেই অবতরণের সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছে গোটা ভারত। 
গত বার, অর্থাৎ চন্দ্রযান-২ অভিযানের সময় ইসরোর ডিরেক্টর ছিলেন কে শিবন। ওই অভিযানের দায়িত্বও ন্যস্ত ছিল তাঁর হাতে। শেষ মুহূর্তের গোলযোগে সে বার সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয়েছিল ভারত। তার পর কে শিবনের ভেঙে পড়ার মুহূর্ত দেখে বিহ্বল হননি এমন ভারতীয় বিহ্বল। এদিন, যখন চন্দ্রযান-৩ সেই লক্ষ্য ছোয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, তখন ইসরোর প্রাক্তন ডিরেক্টর বলছেন, 'এই মুহূর্তগুলি ভীষণ উদ্বেগের। বর্তমান অভিযানটি যেন সবরকম ভাবে সফল হয়, প্রার্থনা করি।'


গত কাল অর্থাৎ রবিবার রাশিয়ার 'লুনা-২৫' আছড়ে পড়েছে চাঁদের বুকে। এই নিয়েও প্রশ্ন করা হয়েছিল কে শিবনকে। তাতে তাঁর জবাব ছিল, 'আমাদের নিজস্ব পদ্ধতি রয়েছে। আমরা কোনও সমস্যা ছাড়াই সফট ল্যান্ডিং করতে পারব। কিন্তু প্রক্রিয়াটি নিঃসন্দেহে জটিল।' একই সঙ্গে তিনি জানালেন, চন্দ্রযান-২-এর অভিজ্ঞতা থেকেই এবার এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে ব্যর্থতার সম্ভাবনা যতটা সম্ভব কমানো যায়। এজন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই অতিরিক্ত ব্যবস্থাগুলিও দেশেই তৈরি, জানান কে শিবন।

আর যা...
এদিন আরও একটি পোস্ট করেছিল ইসরো। তাতে দেখা যাচ্ছে, সঠিক এলাকায় সঠিক ভাবে অবতরণের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে ল্যান্ডার। চাঁদের মাটিতে চারদিকে গর্ত, মাটি অসমান, বন্ধুর। যেখানে সেখানে পড়ে রয়েছে পাথর। চাঁদের মেরু লাগোয়া এলাকার এমনই ছবি প্রকাশ্যে এনেছিল ইসরো। দু'দিন পর এমন একটা এলাকাতেই নামবে চন্দ্রযান-৩। চাঁদের মাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার উপর থেকে উড়ে যাওয়া মহাকাশযানের হ্যাজার্ড ডিটেকশন ক্যামেরার ছবি নিয়ে পরীক্ষা করছেন ইসরো। এমন একটা এলাকায় চন্দ্রযান তিনকে নামানোই আপাতত তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। 

আরও পড়ুন:কোন কোন রোগে আক্রান্তরা ট্রেন যাত্রায় পেতে পারেন ১০০ শতাংশ পর্যন্ত ছাড়?

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget