এক্সপ্লোর

Deepfake: ডিপফেক ভিডিও আসলে কী? কীভাবে বুঝবেন একটি ভিডিও ডিপফেক? রইল খুঁটিনাটি তথ্য

Deepfake Video: ডিপফেক ভিডিও বা ছবি তৈরি করে আসলে ডিপ লার্নিং প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। টেকনোলজির ভাষায় বলা যায়, এআই- এর অপব্যবহার করে কনটেন্ট ম্যানিউপুলেট করা হচ্ছে এই পদ্ধতিতে। 

Deepfake: বিগত কয়েকদিন ধরেই ডিপফেক ভিডিও (Deepfake Videos) নিয়ে বেশ হইচই শুরু হয়েছে। এই ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন তারকারাও। ইতিমধ্যেই রশ্মিকা মান্দানা (Rashmika Mandana) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতিই এক ইনফ্লুয়েন্সারের মুখে 'পুষ্পা' অভিনেত্রী রশ্মিকা মান্দানার মুখ ব্যবহার করে ভিডিও ভাইরাল করে দেওয়া হয়। তারপরে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই 'টাইগার ৩' সিনেমার একটি লুক থেকে ক্যাটরিনার 'ডিপফেক' ছবি তৈরি করে ভাইরাল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ডিপফেক ভিডিও বা ছবি তৈরি করে আসলে ডিপ লার্নিং প্রযুক্তির (Deep Learning Technology) অপব্যবহার করা হচ্ছে। টেকনোলজির ভাষায় বলা যায় এআই- এর (Artificial Intelligence) অপব্যবহার করে কনটেন্ট ম্যানিউপুলেট করা হচ্ছে এই পদ্ধতিতে। 

এই ডিপফেক আসলে কী, রইল কিছু খুঁটিনাটি তথ্য

ডিপফেক হল আসলে ভুয়ো ভিডিও। সেখানে কারও মুখের আদল কিংবা কণ্ঠস্বর বদলে ফেলা যায় অনায়াসে। আর এই কাজ করা সম্ভব হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই- এর সাহায্যে। অর্থাৎ কারও চেহারার সঙ্গে আপনার মুখ বসিয়ে তৈরি করা হতে পারে ভুয়ো ভিডিও। অথবা কারও কণ্ঠস্বরের জায়গায় বসিয়ে দেওয়া হতে পারে আপনার কণ্ঠস্বর। বর্তমানে এআই- এর দৌলতে এইসব কাজ করে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে অনেককেই। 

ফেস সোয়াপিং- এর অর্থ হল ভিডিও বা ছবিতে দেখা যাবে একজনের শরীর আর অন্য জনের মুখ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদমের সাহায্যে এই কাজ করা সম্ভব। এই এআই অ্যালগোরিদমকে কোডার এবং এনকোডার বলা হয়। এর সাহায্যে একটি ভিডিও বা ছবিতে অনায়াসে একজন ব্যক্তির সঙ্গে অন্য কোনও ব্যক্তির মুখের আদল বদলে দেওয়া সম্ভব।

ডিপফেক আর ফটোশপের মধ্যে ফারাক কী- ফটোশপ আর ডিপফেক কিন্তু একেবারেই এক নয়। দুটো ভিন্ন প্রযুক্তি। ডিপফেক ভিডিও বা ছবি তৈরির ক্ষেত্রে অ্যাডভান্সড ডিপ লার্নিং অ্যালগোরিদমের সাহায্য নেওয়া হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ডিপফেক ভিডিও কিংবা ইমেজের ক্ষেত্রে এমন জিনিস তৈরি করা হয় যা একঝলক দেখলে বিশ্বাসযোগ্য বলে মনে হবে। অথচ ওই ভিডিও বা ছবিতে এআই- এর সাহায্যে যা দেখানো হবে তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির কোনও যোগসূত্রই থাকবে না বাস্তবে। সবটাই ভুয়ো। আর একটি বিষয় হল ফটোশপ করা ছবি, ভিডিও দেখলে তবু বোঝা সম্ভব যে ব্যাপারটা নকল, ভুয়ো। কিন্তু ডিপফেক ভিডিওতে ভুয়ো ব্যাপারটা বুঝে ওঠাই বেশ কঠিন ব্যাপার। চট করে বোঝা সম্ভব নয় একেবারেই। 

ডিপফেক অ্যালগোরিদম- ডিপফেক অ্যালগোরিদম একটি পদ্ধতির মাধ্যমে চালু থাকে যার নাম জেনারেটিভ অ্যাডভারসেরিয়াল নেটওয়ার্কস। দুটো মেশিন লার্নিং মডেল একসঙ্গে কাজ করে যার সাহায্যে ভুয়ো ভিডিও বা ছবি তৈরি করা হয় এবং সেটা ডিটেক্টও করা যায় বা বোঝা যায়। আর এই গোটা কর্মকাণ্ডের মাধ্যমেই তৈরি বিশ্বাসযোগ্য কিন্তু 'ভুয়ো' ভিডিও।

কীভাবে বুঝবেন যে চোখের সামনে দেখা ছবি বা ভিডিও ডিপফেক- সবার আগে অত্যন্ত খুঁটিয়ে ভালভাবে ভিডিও কিংবা ছবিটি দেখতে হবে। তাহলে আপনার চোখে ধরা পড়তে পারে চোখের পলক পড়ার মধ্যে অসামঞ্জস্য, অন্যরকমের কণ্ঠস্বর, মুখের আদলে অস্বাভাবিক কিছু, ঠোঁটের সন্দেহজনক নড়াচড়া। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোনও ভিডিও বা ছবি ডিপফেক কিনা।

আরও পড়ুন- দীপাবলির সস্তার ডিলে থাকতে পারে ফাঁদ,কীভাবে নিরাপদে করবেন অনলাইন পেমেন্ট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget