এক্সপ্লোর

WhatsApp Privacy Feature: আরও সুরক্ষিত হবে হোয়াটসঅ্যাপ কল, ট্র্যাক করা যাবে না আইপি অ্যাড্রেস, আসছে নতুন ফিচার

WhatsApp: বেশিরভাগ সময়েই হোয়াটসঅ্যাপে ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাদের সঙ্গে প্রতারণা করে হ্যাকাররা। নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে আইপি অ্যাড্রেস ট্র্যাক করার বিষয়টি বন্ধ করা যাবে।

WhatsApp Privacy Feature: ইউজারদের নিরাপত্তা এবং গোপনীয়তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ (WhatsApp) সংস্থা। বিশ্বের জনপ্রিয় এই ইন্সট্যান্ট মেসেজিং মাধ্যমে ইউজাররা যাতে আরও ভালভাবে নিজেদের প্রাইভেসি (Privacy Feature) বজায় রাখতে পারেন তার জন্য একটি নতুন ফিচার লঞ্চ হতে চলেছে। মেটা অধিকৃত হোয়াটসঅ্যাপ মাধ্যমে IP address সুরক্ষিত রাখার জন্য নতুন ফিচার নিয়ে কাজকর্ম চলছে। এই নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে IP address সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে আসতে চলেছে এই প্রাইভেসি ফিচার। আপাতত কাজকর্ম চলছে। কবে এই ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গুগল প্লে স্টোরে যে WhatsApp beta for Android 2.23.18.15 ভার্সান উপলব্ধ রয়েছে সেখানে একটি প্রাইভেসি কল রিলে ফিচার দেখা গিয়েছে। অ্যাপের ভবিষ্যতের আপডেটে এই ফিচার যুক্ত হবে সেটা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে। 

বেশিরভাগ সময়েই হোয়াটসঅ্যাপে ইউজারদের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে তাদের সঙ্গে প্রতারণা করে হ্যাকাররা। নতুন প্রাইভেসি ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে ফোন এলে তার মাধ্যমে হ্যাকারদের এই আইপি অ্যাড্রেস ট্র্যাক করার বিষয়টি বন্ধ করা যাবে। এমনটাই অনুমান করা হচ্ছে।এর পাশাপাশি এটাও বলা হচ্ছে যে নতুন প্রাইভেসি ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ কলের গুণমান কিছুটা কমতে পারে। 

হোয়াটসঅ্যাপ এইচডি ভিডিও

ইউজারদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা প্রায়ই নতুন ফিচার লঞ্চ করে। এবার একটি নতুন ফিচারের রোল আউট শুরু করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ সেই ফিচারের রোল আউট শুরু করেছে যার সাহায্যে ইউজাররা এইচডি কোয়ালিটির ভিডিও (HD Video) পাঠাতে পারবেন। এক সপ্তাহ আগেই হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি (HD Image) পাঠানোর ফিচার সমস্ত ইউজারদের জন্য চালু করা হয়েছে। এবার ছবির পাশাপাশি পাঠানো যাবে হাই রেজোলিউশনের ভিডিও। যেহেতু ফিচারের রোল আউট শুরু হয়ে গিয়েছে তাই অল্প দিনের মধ্যেই সব ইউজাররা এই নতুন ফিচারের সুবিধা পেতে শুরু করবেন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের একটা অংশ।

এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর সুবিধা অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই মাধ্যমেই পাওয়া যাবে। এতদিন পর্যন্ত ৪৮০ পিক্সেলের ভিডিও পাঠাওর সুযোগ পেতেন ইউজাররা। এখন তা বাড়িয়ে ৭২০ পিক্সেল করা হয়েছে। হাই রেজোলিউশনের ভিডিও পাঠাতে গেলে আগের তুলনায় অতিরিক্ত ইন্টারনেট খরচ হবে বলেও জানা গিয়েছে। 

আরও পড়ুন- আংটিই খেয়াল রাখবে আপনার স্বাস্থ্যের, রয়েছে আরও অনেক সুবিধা, ভারতে হাজির বোটের 'স্মার্ট রিং'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget