এক্সপ্লোর

RBI Monetary Policy: রেপো রেট বৃদ্ধিতে সাধারণের পকেটে টান! কী বলছেন বিশেষজ্ঞরা ?

RBI Monetary Policy: সাধারণ মানুষের সমস্যা বাড়লেও রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন রেপো রেট বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা।

RBI Repo Rate: রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করায় ফের চিন্তা বাড়ল আম আদমির। যাঁরা ইতিমধ্যেই বাড়ি-গাড়ির ঋণ নিয়েছেন, এই রেট বৃদ্ধি প্রভাব পড়বে তাদের ওপর। নতুন করে ইএমআই-এর সুদের হার বাড়বে তাঁদের। ফলে অন্যদের সমস্যা না হলেও ঋণগ্রহীতাদের চিন্তা বাড়বে। 

RBI Monetary Policy: সাধারণ মানুষের সমস্যা বাড়লেও রিজার্ভ ব্যাঙ্কের এই নতুন রেপো রেট বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। এই প্রসঙ্গে বেক্সলে বুটিক ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ফার্মের উপদেষ্টা উৎকর্ষ সিনহা জানান, এই বিষয়ে RBI ঠিক সিদ্ধান্ত নিয়েছে। রেপো রেট নিয়ন্ত্রিত বৃদ্ধির সঙ্গে চালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অন্যথায় ফের মুদ্রাস্ফীতি হাতের বাইরে চলে যাবে।একই কথা বলেন কোটাক সিকিউরিটিজ লিমিটেড-এর ভিপি অনিন্দ্য ব্যানার্জি। তাঁর মতে, RBI-এর মুদ্রানীতি ৩৫ বিপিএস বৃদ্ধি প্রত্যাশিত ছিল। পাশাপাশি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরও কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।  আগের মন্তব্যের সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কের আজকের বক্তব্যের সামঞ্জস্য ছিল।

 এদিন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রানীতি ঘোষণা করেছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, নতুন করে রেপো রেট ০.৩৫ শতাংশ বাড়ানো হচ্ছে। সেই অনুযায়ী রেপো রেট বেড়ে হল ৬.২৫ শতাংশ। দাস জানান, রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বৃদ্ধির বিষয়ে সায় দিয়েছেন মানিটারি পলিসি কমিটির ৬ জনের মধ্যে ৫ সদস্য। সংখ্যাগরিষ্ঠরাই রেপো রেট বৃদ্ধির কথা বলেছেন। এরপরই RBI রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে টানা পঞ্চমবার সুদের হার বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক।

Reserve Bank Of India: এই কারণে কী প্রভাব পড়বে ? 
এই ঘোষণার পরই ফের আপনার ঋণের EMI বাড়তে চলেছে। যার জেরে আপনার ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে উঠবে। রেপো রেট বৃদ্ধির কারণে ব্যাঙ্কগুলির ঋণের হার বেড়ে যাবে। যার সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। ফলে ঋণের সুদ মেটাতে গিয়ে পকেটে আরও টান পড়বে গ্রাহকদের।

RBI Monetary Policy: কী বললেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস

আজকের বৈঠক নিয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, আমরা আরেকটি চ্যালেঞ্জিং বছরের শেষে এসেছি। শুধু দেশেই নয়, বিশ্বের অনেক দেশেই মুদ্রাস্ফীতির হার বেড়েছে। বিশ্বের ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের সাপ্লাই চেইন পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ব্যাঙ্ক ক্রেডিট পলিসি বৃদ্ধি করতে হচ্ছে। কারণ বর্তমানে দুই অঙ্কের ওপরে রয়েছে মুদ্রাস্ফীতির হার। 

Reserve Bank Of India: দেশের মুদ্রাস্ফীতির হার বলছে, চলতি বছরের শুরুর দিকের তুলনায় অনেকটাই কমেছে মূল্যবৃদ্ধি। সেই কারণে রেপো রেট ০.৩৫ শতাংশ কমিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ভারতের বাজারে অনেকটাই স্থিতিশীল আর্থিক পরিবেশ তৈরি হয়েছে। ভারতের তুলনায় অনেক আর্থিকভাবে উন্নত দেশও এখন মুদ্রাস্ফীতির জ্বালায় জ্বলছে। এর মধ্যে সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। যে কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার শেয়ারবাজার।

আরও পড়ুন : Aadhaar Card: আধার কার্ডে এই অংশ নষ্ট হলে আটকে যাবে কাজ, এইভাবে যত্ন নিতে বলল UIDAI

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget