এক্সপ্লোর

Multibagger Stock: ১৫ টাকারও কম দাম, তবু এই শেয়ারেই এসেছে ১১ হাজার শতাংশ রিটার্ন

Multibagger Penny Stock: একদিন আগে অর্থাৎ বুধবার বাজারে এই গুজরাত টুলরুম সংস্থার শেয়ারে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে। গতকাল এই শেয়ারে লেগেছে আপার সার্কিট। ৪.৯৪ শতাংশ বেড়েছে এই স্টকের দাম।

Stock Market: পেনিস্টকে বিনিয়োগ অনেক বেশি ঝুঁকিসাপেক্ষ। বিনিয়োগকারীরা এই ধরনের স্টক থেকে এড়িয়ে চলেন বেশিরভাগ সময়। তবে এমন কিছু কিছু স্টক (Penny Stock) আছে বাজারে যেগুলিতে মাল্টিব্যাগার রিটার্ন এসেছে। পকেট ভরেছে বিনিয়োগকারীদের। এমনই একটি স্টক হল গুজরাত টুলরুম (Multibagger Stock) যার দাম ১৫ টাকারও কম।

ন্যানো ক্যাপ কোম্পানির পেনিস্টক

এই সংস্থা মূলত মেডিকেল ডিস্পোজেবল ফার্মাসিউটিক্যাল ও ফুড অ্যান্ড বেভারেজের প্যাকেজিংয়ের সঙ্গে যুক্ত। শুধু ছাঁচ তৈরি করাই এই সংস্থার কাজ। পেনিস্টক বলেই নয়, এই সংস্থার বাজার মূলধনের দিক থেকেও একে ন্যানো ক্যাপ সংস্থার মধ্যে ধরা হয়। এখন এই সংস্থার একটি শেয়ারের দাম ১৪.৮৬ টাকা, ফলে এই জন্যেই একে একটি পেনিস্টক বলা হয়। সংস্থার বাজার মূলধন এখন ১৭৩.৩৬ কোটি টাকা যা ২০০ কোটি টাকারও নিচে। তাই এটি একটি ন্যানো ক্যাপ সংস্থা।

গতকাল আপার সার্কিটে ছিল শেয়ারের দাম

একদিন আগে অর্থাৎ বুধবার বাজারে এই গুজরাত টুলরুম সংস্থার শেয়ারে দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে। গতকাল এই শেয়ারে লেগেছে আপার সার্কিট। ৪.৯৪ শতাংশ বেড়েছে এই স্টকের দাম। ১৪.৮৬ টাকায় বন্ধ হয়েছে এই শেয়ার। গত ৩ মাসে এই সংস্থার স্টকে এটাই সর্বোচ্চ দাম। তবে এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৪৫.৯৫ টাকার থেকেও অনেক নিচে রয়েছে এই স্টকের দাম।

বিপুল লোকসান হয়েছে এই শেয়ারে

সাম্প্রতিক বেশ কয়েক মাসে এই সংস্থার শেয়ারে মুনাফা হয়নি। বিগত এক সপ্তাহে এই সংস্থার স্টকের দাম বেড়েছে ৩.১২ শতাংশ। এক মাসে বেড়েছে ১.৯১ শতাংশ এবং গত তিন মাসে এই সংস্থার স্টকের দাম ৩৪.৩৩ শতাংশ কমেছে। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত এই শেয়ারের দাম প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছে।

১০ বছরে ১১ হাজার শতাংশ রিটার্ন

দীর্ঘমেয়াদে এই স্টকটি বিনিয়োগকারীদের জন্য প্রভূত মুনাফা এনে দিয়েছে। গত এক বছরের হিসেবে দেখতে গেলে এই স্টকে বিনিয়োগকারীরা ৫০ শতাংশের বেশি মুনাফা করেছেন। যেখানে ২ বছরে এই স্টকের রিটার্ন এসেছে ১২৪০ শতাংশ, ৩ বছরের রিটার্ন ২১৫০ শতাংশ এবং ৫ বছরের রিটার্ন ৩৪৪০ শতাংশ। আর সবথেকে আশ্চর্যের হল এই স্টকের দাম বিগত ১০ বছরে ১১,৩৩০ শতাংশ বেড়েছে। ১৫০ কোটি টাকার একটি বড় অর্ডার পাওয়ার পর এখন এই সংস্থার স্টকের দাম ফের বাড়তে শুরু করেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Stock Market Crash: বাজারে ফের পতন, বেসামাল ব্যাঙ্ক নিফটি- তবু এই ৩ স্টকে বাড়ছে দাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget