এক্সপ্লোর

RBI Monetary Policy: ওমিক্রন-আশঙ্কার মধ্যেই ঋণনীতি ঘোষণা, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

এই নিয়ে টানা নয় বার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই। মানিটারি পলিসি কমিটি (এমপিসি) রেপো রেট অপরিবর্তিত রাখল। রেপো রেট থাকল ৪ শতাংশই। এক্ষেত্রে কমিটি সংবেদনশীল অবস্থানই নিল।

মুম্বই: করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন ঘিরে উদ্বেগের মধ্যে ঋণনীতি অপরিবর্তিই রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার ঘোষিত ঋণনীতিতে স্থিতাবস্থাই বজায় রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই নিয়ে টানা নয় বার সুদের হার অপরিবর্তিত রাখল আরবিআই। মানিটারি পলিসি কমিটি (এমপিসি) রেপো রেট অপরিবর্তিত রাখল। রেপো রেট থাকল ৪ শতাংশই। এক্ষেত্রে কমিটি সংবেদনশীল অবস্থানই নিল।

ওমিক্রন ভ্যারিয়েন্ট ঘিরে অর্থনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তার মধ্যে গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন  রিজার্ভ ব্যাঙ্কের ছয় সদস্যের এমপিসি এদিন ঋণনীতি ঘোষণা করেছে। এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেট ৪.২৫ শতাংশই রাখা হয়েছে। রিভার্স রেপো রেট থাকছে ৩.৩৫ শতাংশই।

শক্তিকান্ত দাস জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষের প্রথমার্ধে জিডিপি ১৩.৭ শতাংশ হারে বেড়েছে। এই পর্বে মুদ্রাস্ফীতির হার সংক্ষিপ্ত সময় বেড়ে যাওয়া ছাড়া মোটামুটিভাবে লক্ষ্যমাত্রার সঙ্গে সাজুয্য রেখেছে।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, পেট্রোল ও ডিজেলে সাম্প্রতিক মূল্যহ্রাস চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়েছে। এতে ক্রয় ক্ষমতার বৃদ্ধির মাধ্যমে চাহিদার বৃদ্ধি ঘটেছে। অগাস্ট থেকে সরকারি খরচও বেড়েছে। যা সামগ্রিক চাহিদার ক্ষেত্রে সহায়ক হয়েছে। 

বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে সুদের হারে আরবিআই অর্থ ঋণ দেয়, তা হল রেপো রেট। রিভার্স রেপো রেট হল, ব্যাঙ্কগুলি থেকে যে সুদের হারে অর্থ নেয় আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্ক ২০২১-২২ প্রকৃত আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস ৯.৫ শতাংশই রেখেছে। এরমধ্যে তৃতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৬.৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৬ শতাংশ। ২০২২-২৩ এর প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হারের পূর্বাভাস ১৭.২ শতাংশ এবং দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য ৭.৮ শতাংশ।

 

 

 

 

RBI Monetary Policy: ওমিক্রন-আশঙ্কার মধ্যেই ঋণনীতি ঘোষণা, রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
Income Tax Refund: আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?
আয়কর রিফান্ডের টাকা কতদিনে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী করলে ঢুকবে তাড়াতাড়ি?

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget