এক্সপ্লোর

Zomato Q1 Result: প্রথম ত্রৈমাসিক ৩৬০.৭ কোটি টাকা লোকসান জোম্যাটোর

উল্লিখিত পর্বে গত বছরের তুলনায় সামগ্রিক আয় ২৬৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৮৪৪.৪ কোটি টাকা।

 

নয়াদিল্লি:  করোনা আবহে লোকসানের মুখে পড়ল অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো। গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির লোকসান বেড়ে হয়েছে ৩৬০.৭ কোটি টাকা। মূলত ব্যয় বৃদ্ধির কারণেই এই লোকসান বলে জানানো হয়েছে। গত অর্থবর্ষে এই পর্বে কোম্পানির লোকসানের পরিমাণ ছিল ৯৯.৮ কোটি টাকা।

রেগুলেটরি ফাইলিংয়ে এই তথ্য জানিয়েছে জোম্যাটো। উল্লিখিত পর্বে গত বছরের তুলনায় সামগ্রিক আয় ২৬৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৮৪৪.৪ কোটি টাকা। কিন্তু গত জুনে শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির মোট খরচ বেড়ে হয়েছে ১,২৫৯ কোটি টাকা। গত অর্থবর্ষে এই পর্বে কোম্পানির খরচ ছিল ৩৮৩.৩ কোটি টাকা।

২০২১-র ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে  গ্রোফার্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ৯.২৫ শতাংশ অংশীদারিত্ব ও হ্যান্ডস অন ট্রেডার্স প্রাইভেট লিমিটেড (এইচওটিপিএল)-এর ৯.২৭ শতাংশ অংশীদারিত্ব অধিগ্রহণের জন্য দুটি সংস্থার সঙ্গে সুনির্দিষ্ট চুক্তির পথে এগিয়েছে জোম্যাটো। 

কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, একটি নিরপেক্ষ সংস্থার গিগ ইকোমনি ওয়ার্কার সার্ভে অনুযায়ী, তারা একেবারে নীচের দিকে রয়েছে। কোম্পানি জানিয়েছে, তারা মেনে নিচ্ছে যে, তাদের অনেক কিছুই করার প্রয়োজন রয়েছে এবং তাদের ডেলিভারি অংশীদারদের সঙ্গে কাজের পরিবেশের উন্নতির জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জোম্যাটোর প্রতিষ্ঠাতা তথা সিএফও অক্ষন্ত গয়াল এক চিঠিতে এ কথা জানিয়েছেন। 

কোম্পানি জানিয়েছে, জোম্যাটোর যে সমস্ত ডেলিভারি পার্টনার রয়েছে, যারা বাইকে সরবরাহ করে থাকে, তাদের মধ্যে প্রথমসারির ২০ শতাংশ অংশীদার প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টার বেশি সময় দেয়, তারা গড়ে মাসে ২৭ হাজার টাকা করে পেয়ে থাকে। কোম্পানি জানিয়েছেন, গত জুলাইতে তাদের সক্রিয় ডেলিভারি পার্টনারের সংখ্যা ছিল তিন লক্ষের বেশি, যা কোম্পানির কার্যকালে সবচেয়ে বেশি। 

উল্লেখ্য, সম্প্রতি গত ২৩ জুলাই শেয়ার বাজারে দুরন্ত অভিষেক হয়েছে জোম্যাটোর। বিএসই-তে দিনের শেষে জোম্যাটোর প্রতি শেয়ারের দাম ছিল ১২৪.৯৪ টাকা, যা আগের দিন বাজার বন্ধের সময়ের থেকে ৪.২২ শতাংশ কম। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget