এক্সপ্লোর

Kolkata Air Pollution : খারাপ হচ্ছে মহানগরের বাতাস, বায়ুদূষণ বাড়ছে কলকাতা ও হাওড়ায়

Air Pollution In Kolkata : বাতাসে ভাসমান সূক্ষ্ম কণার পরিমাণ কমাতে না পারলে, সামনে যে আরও বড় বিপদ অপেক্ষা করছে, তা নিয়ে সতর্ক করছেন তাঁরা


সঞ্চয়ন মিত্র,  কলকাতা : বায়ুদূষণের (Air Pollution) মাত্রা বাড়ছে শহরে। কলকাতার বাতাসে বাজছে বিপদঘণ্টি। দিল্লির (Delhi) দূষণ নিয়ে আলোচনা বহুচর্চিত। এনিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তবে দূষণ-দৌড়ে স্বস্তিতে নেই তিলোত্তমাও। বিষ মিশছে বাতাসে। পরিস্থিতি দেখে উৎকণ্ঠায় রয়েছেন চিকিৎসকরা।

ফুসফুস বিশেষজ্ঞ ডা. পার্থসারথি ভট্টাচার্য জানালেন, ' এমন রোগী পাচ্ছি যার কোনও কয়লায় রান্না হয় না সিওপিডি আছে, দূষণ দায়ী, আগামী দিনে উদ্বেগের কারণ' 

আরও পড়ুন :

রাজ্যে এবং কলকাতায়, তিনদিনে তিনগুণেরও বেশি বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

পরিবেশবিদদের মতে, প্রতি ঘন মিটার বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ১০০ পিপিএম পর্যন্ত হলে তা মোটামুটি সন্তোষজনক হিসেবে ধরা হয়। এরপর মাত্রা যত বাড়তে থাকে, ততই তা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
৩০ ডিসেম্বর বিকেল ৫টায় পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, দিল্লির বিভিন্ন জায়গায় প্রতি ঘন মিটার বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ৩২২-৩৩৬-এর মধ্যে। সেক্ষেত্রে ওইদিন একই সময়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে তার পরিমাণ ৩৩৬ পিপিএম। হাওড়ার ঘুসুড়ির ক্ষেত্রে সেই মাত্রা ৩৫০। যা দিল্লির থেকেও বেশি। অর্থাৎ, তথ্যের নিরিখে এই পরিসংখ্যান কপালে চিন্তার ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট।

চিত্তরঞ্জন সেবাসদন হাসপাতালের অধ্যক্ষ আশিস মুখোপাধ্যায় জানালেন, দূষণ যদি এরকম হয় সেক্ষেত্রে কোভিড রোগীদের কষ্ট আরও বাড়বে। এই অবস্থায় উদ্বেগ বাড়াচ্ছে শহরের সাফাই অভিযানের পদ্ধতিও। পরিস্থিতির জন্য প্রশাসনের একাংশের উদাসীনতা ও গাফিলতিকেই দায়ী করছেন পরিবেশকর্মীরা। সবমিলিয়ে দূষণ নিয়ে ঘুম উড়েছে গঙ্গার দুই পাড়ের দুই শহরের বাসিন্দাদের।

বায়ু মানের সূচকের শূন্য থেকে ৫০-র মধ্যে থাকলে ধরা হয় ভালো। ৫১ থেকে ১০০- মধ্যে সন্তোষজনক, ১০১ থেকে ২০০-র মধ্যে সহনীয় , ২০১ থেকে ৩০০-র মধ্যে খারাপ, ৩০১ থেকে ৪০০-র মধ্যে খুব খারাপ, ৪০১ থেকে ৫০০-র মধ্যে গুরুতর।

আরও পড়ুন : কলকাতায় দৈনিক করোনা আক্রান্ত দু’হাজারের কাছাকাছি

সেরা শিরোনাম

I.N.D.I.A Bloc Meet: এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
এখন কি রাহুলের নেতৃত্বে রাজি মমতা? বৈঠকের পর বাড়ছে জল্পনা, অধীর বললেন, ‘দিদি সমর্থন করলে এই পরিস্থিতি হতোই না’
West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget