এক্সপ্লোর

Anupam Hazra:ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিই কি রক্ষাকবচ? অনুপম হাজরার মন্তব্যে তুঙ্গে বিতর্ক

ED CBI Raid:'কোটিপতি তৃণমূল নেতারা যদি মনে করেন ইডি-সিবিআই আসবে, তাঁদের খোলা মঞ্চে আসতে বলছি।:'

লাভপুর: 'কোটিপতি তৃণমূল নেতারা (TMC Leaders) যদি মনে করেন ইডি-সিবিআই (ED CBI) আসবে, তাঁদের খোলা মঞ্চে আসতে বলছি। চুরি ছাড়ুন, প্রকাশ্যে মঞ্চে আসুন, বলতে লজ্জা লাগলে কানে কানে বলুন', মঞ্চ থেকে তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান অনুপম হাজরার (Anupam Hazra)। ইডি-সিবিআই থেকে বাঁচতে বিজেপিই কি রক্ষাকবচ? দলের কেন্দ্রীয় সম্পাদকের মন্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।

কী বললেন অনুপম?
'হাতে মোটা বালা...গলায় মোটা সোনার চেন বেঁধে যাঁরা ঘুরে বেড়াচ্ছেন, এই ধরনের যে নেতারা রয়েছেন, যাঁদের মনে হচ্ছে যে কোনও সময়ে ইডি-সিবিআই আসতে পারে, তাঁদের বলছি এখন থেকে চুরিটা বন্ধ করুন। আর আমার ফেসবুকে, একটা নম্বরও দেওয়া রয়েছে। যদি সামনে এসে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান। আমরা দেখব, আপনাদের কী ভাবে কাজে লাগানো যায়', প্রকাশ্য সভা থেকে এই ধরনের আহ্বান শোনা গিয়েছে অনুুুুপম হাজরার মুখে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের এমন বার্তার পর তীব্র আলোড়ন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

কী বলছেন রাজনৈতিক বিরোধীরা?
 রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের সাফ বক্তব্য, এটি দলের অবস্থান নয়। দল এই ধরনের কোনও মন্তব্য সমর্থন করে না। এই ধরনের কোনও সিদ্ধান্ত হলে তা কেন্দ্রীয় নেতৃত্ব জানাবেন। তাতে অবশ্য বিতর্ক থামছে না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী যেমন বলেন, 'অনুপম হাজরা তৃণমূলের সাংসদ ছিলেন। দল পরিবর্তন করে বিজেপি। তৃণমূল নেতারা এটা বোঝেন যে বাস্তবে বিজেপি ও তৃণমূল করার মধ্যে কোনও ফারাক নেই। তৃণমূলে থেকে যেমন বিজেপির কাজ করা যায়, বিজেপিতে থেকেও তৃণমূলের কাজ করা যায়।' কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের কটাক্ষ, 'এটাই তো প্র্যাকটিস। গত ১১ বছর ধরে দেখা যাচ্ছে। তৃণমূলে থেকে চুরি করো। বিজেপিতে এসে সাদা হয়ে যাও। বিজেপিতে চুরি করো। তৃণমূলে এসে সাদা হয়ে যাও। তদন্ত তদন্ত খেলাটা চলতে থাকে। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা শুধু রাস্তায় বসে থাকে।...ওঁর কথা থেকে স্পষ্ট বোঝা গেল, বিজেপিতে যাও, হাত ধুয়ে নাও।' অনুপমের আহ্বানে আমল দিতে নারাজ তৃণমূলের রাজ্য়সভা সাংসদ শান্তনু সেন। তাঁর প্রশ্ন, 'যিনি এই মন্তব্য করেছেন, তাঁর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা কতটুকু? তাঁর রাজনৈতিক পরিচিতি তৃণমূলের হাত ধরে। জীবনে এক বার এবং সম্ভবত শেষ বার সাংসদ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, তৃণমূলের বদান্যতায়।' এতেই শেষ নয়। তৃণমূল সাংসদের আরও কটাক্ষ, 'বিজেপি এমন একটা দল যারা 'মিসড কল' দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল। আর এখানে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহকে এনে 'অব কি বার, ২০০ পার' বলে, মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুড়ি ফুটিয়ে ৭৭-এ পগাড় পার হয়ে যায়।' সঙ্গে সংযোজন, সেই ৭৭ কমতে কমতে এখন কত, তা  বিরোধী নেতা নিজেই বলতে পারবেন না। এই অবস্থায় কখনও ভয় দেখিয়ে কখনও আবার অর্থের লোভ দেখিয়ে তারা দল ভাঙানোর চেষ্টা করছে, অভিযোগ শান্তনু সেনের। 

আরও পড়ুন:১৭ সেপ্টেম্বর শুরু পিএম বিশ্বকর্মা যোজনা,১৫ হাজার টাকা ছাড়াও ২ লক্ষ টাকার ঋণ, কারা পাবেন সুবিধা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget