এক্সপ্লোর

ABP Ananda Khaibaar Pass 2024: ঝাল পাটিসাপটায় ভেটকির পুর, ডিমে মোড়া মাছ-মাংস.. খাইবার পাসের তাক লাগানো ফিউশন মেনু

ABP Ananda Khaibaar Pass 2024 Update: এবার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রসনতৃপ্তির এই মেলার। সম্ভারে থাকছে কী কী পদ, তার রয়েছে কী কী বিশেষত্ব? খোঁজ নিল এবিপি লাইভ

কলকাতা: মেলা কথাটার সঙ্গে জড়িয়ে রয়েছে মিলন শব্দটা। আর তার সঙ্গে যদি জড়িয়ে থাকে খাওয়া-দাওয়া... তবে বাঙালি সেই মিলনমেলায় সামিল হবেন না তাও কি হয়! এই বছর 'এবিপি আনন্দ খাইবার পাস'  (ABP Ananda Khaibaar Pass 2024) পা দিল ১০ বছরে। এবার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে রসনতৃপ্তির এই মেলার। সম্ভারে থাকছে কী কী পদ, তার রয়েছে কী কী বিশেষত্ব? খোঁজ নিল এবিপি লাইভ (ABP Live)। 

এই বছর বাগবাজারের প্রাঙ্গণে খাবারের তালিকায় জায়গায় করে নিয়েছে বিভিন্ন স্বাদের পিঠেপুলি। তবে আপনি যদি ভেবে থাকেন, পিঠে মানেই মিষ্টি পদ, তা কিন্তু নয়। এবার পিঠেপুলির ফিউশনে রয়েছে, ভেটকি পাটিসাপটা। ঠিক কি এই ভেটকি পাটিসাপটা? এক্কেবারে সাবেকি পাটিসাপটার ভাঁজের ভিতরে ভরে দেওয়া হয় ঝাল ঝাল ভেটকির পুর। পাটিসাপটার ব্যাটারেও অবশ্য থাকে ঝাল নয়, বিভিন্ন মশলার স্বাদ। ওপরে মশলা ছড়ানো এই ভেটকি পাটিসাপটা রীতিমতো প্রমাণ সাইজের। তবে পিঠেপুলির সম্ভার এখানেই শেষ নয়। তালিকায় রয়েছে লাইভ পাটিসাপটা, চকোলেট পাটিসাপটা, বেকড ক্ষীর পাটিসাপটা, ম্যাঙ্গো পাটিসাপটা ও ডাবের তৈরি বিভিন্ন পদ। রয়েছে সাবেকি গোকুল পিঠে ও ভাজা পুলিও। চাইলে আপনার সামনেই বানিয়ে দেওয়া হবে সন্দেশ দেওয়া পাটিসাপটা। তারপরে, ওপরে খেজুর রস ছড়িয়ে গরম গরম তুলে দেওয়া হবে আপনার প্লেটে। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার অপেক্ষা কেবল। 

একদিকে যেমন রয়েছে পাটিসাপটার এত রকমফের, তেমনই রয়েছে ডিমের পপ আপ রোল। নামের মতোই, খাবারটি বেশ অভিনব। বানানোর পদ্ধতিটিও চমকপ্রদ। একটি মেশিনে প্রথমে কাঁচা ডিম ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। তাতে দেওয়া হচ্ছে বিভিন্ন মশলা। এরপরে, কাঠিতে করে তারমধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মাছ বা মাংসের পুর। কিছুক্ষণ পরেই মেশিন থেকে আপনা আপনিই বেরিয়ে আসছে অদ্ভুত এক রোল। ডিমের মোড়কে মোড়া মাছ বা মাংসের লোক। তারপরে প্লেটে তুলে, সার্ভ করা হচ্ছে মেয়োনিজ়, সস্ ও মশলা দিয়ে। সব মিলিয়ে এই রোল বেশ নতুন রকম বললেই চলে।

খাইবার পাসে কেবল খাবারের স্বাদের খোঁজই নয়.. তৈরি হয় অনেক গল্প। ঘুরতে ঘুরতেই খোঁজ পাওয়া গেল একদল বন্ধুর। প্রত্যেকেই গৃহবধূ, মধ্যবয়সী। বাড়ির কাজ সামলেই বন্ধুদের সঙ্গে হাজির হয়েছেন খাইবার পাসে। একজন বললেন, 'আজ আমার ছেলের প্রথম বিবাহবার্ষিকী। কিন্তু আমার ছেলের সঙ্গে এখনও দেখাই হয়নি। বন্ধুদের সঙ্গে পরিকল্পনা ছিল এখানে (খাইবার পাসে) আসার। তাই চলে এলাম। ফিরে ছেলের সঙ্গে উদযাপন করব। এখান থেকে নিয়ে যাব খাবারও।'

আরও পড়ুন: ABP Ananda Khaibaar Pass 2024: বাঙালিয়ানা থেকে ফিউশন, নলেন গুড়, বিরিয়ানি, কাবাব, পিৎজায় জমে উঠুক 'খাইবার পাস'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget