এক্সপ্লোর

Junior Doctors Protest: নবান্নের বৈঠক নিয়ে হতাশা, মুখ্যসচিবকে ফের ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা

RG Kar Protests: সরকারের কাছ থেকে নতুন নির্দেশিকা চেয়ে ইমেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। 

কলকাতা: মুখ্যসচিবের সঙ্গে নবান্নের বৈঠকে মিনিটস নিয়ে জটিলতা তৈরি হওয়ায় হতাশ জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার পাশাপাশি কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মুখ্যসচিব মনোজ পন্থের কাছ থেকে কোনও ইমেল না আসায়, এবার জুনিয়র ডাক্তাররাই তাঁকে ইমেল পাঠালেন। সরকারের কাছ থেকে নতুন নির্দেশিকা চেয়ে ইমেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। (Junior Doctors Protest)

বৃহস্পতিবার অবস্থানের দশম দিন এবং কর্মবিরতির ৪১তম দিন। গতকাল নবান্নের বৈঠকেও মেলেনি সমাধানসূত্র। এর পর মুখ্যসচিবের কাছ থেকে আর কোনও চিঠি পাননি জুনিয়র ডাক্তাররা। তাই এদিন ফের তাঁকে ইমেল পাঠান তাঁরা। ইমেলে ১৫টি পয়েন্টের উল্লেখ রয়েছে। বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এবং মেডিক্যাল কলেজগুলির জন্য একটি নির্দেশিকা প্রকাশ করুক রাজ্য সরকার। গতকাল বৈঠকের আলোচ্য সূচি অনুযায়ী একটি খসড়া তৈরি করা হয়েছে, যা সরকারকে পাঠানো হয়েছে। সেই মর্মেই নির্দেশিকা চাইছেন জুনিয়র ডাক্তাররা। (RG Kar Protests)

গতকাল নবান্ন থেকে ফিরে, রাত ২টোর পর ইমেলটি মুখ্যসচিবকে পাঠানো হয়। ইমেলে বলা হয়েছে, কলেজ স্তরের একটি তদন্ত কমিটি গড়া হবে। ওই কমিটির কাজ হবে, হুমকি-শাসনির অভিযোগ খতিয়ে দেখা। যাঁদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠবে, তাঁদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে। গুরুত্বপূর্ণ পদে রাখা যাবে না ওই অভিযুক্তকে। বিভিন্ন কলেজে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রয়েছে গত কয়েক বছর ধরে। মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতেও বিজয়ী ছাত্র সংসদ নেই। তাই অবিলম্বে ছাত্র নির্বাচনের দাবি তোলা হয়েছে। আরও বলা হয়েছে, আবাসিক ডাক্তারদের সংগঠন তৈরি করতে হবে, কলেজগুলিতে টাস্কফোর্স থাকবে, যেখানে সকলের প্রতিনিধিত্ব থাকবে। সমস্ত অভিযোগের নিষ্পত্তি করবে তারা। পুলিশকর্মীর সংখ্যা হাসপাতালে থাকবেন, মহিলা পুলিশ কতজন থাকবেন, তাও নির্দিষ্ট ভাবে জানাতে বলা হয়েছে। চালু করতে বলা হয়েছে ২৪ ঘণ্টার হেল্পলাইনও। পাশাপাশি, প্যানিক কলের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে সঙ্গে সঙ্গে বিপদবার্তা নিকটবর্তী থানায় পৌঁছে যায়।

রাজ্যের বিস্তীর্ণ এলাকা যখন বন্যা কবলিত হয়ে পড়েছে, সেই সময় ডাক্তারদের এগিয়ে আসতে আজ আহ্বান জানান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়, "আমি চিকিৎসকদেরও বলব, সাপেরা ডাঙায় আশ্রয় নিয়েছে। এই জল নেমে গেলে সাপের কামড়, ডায়রিয়া, জ্বর হবেই। মুখ্যসচিবকে ফোন করে মেডিক্যাল শিবির করতে বলেছি। শিবির যে করব, এখনও কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি! আশাকরি সুমতি ফিরবে। মানুষ বন্য়ায় আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো, খাদ্য তুলে দেওয়াই এখন বড় কাজ। এটা রাজনীতির সময় নয়।"

এমন পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, "গোটা পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্গত এলাকার সংখ্যা বাড়ছে, হাজার হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। অত্যন্ত খারাপ পরিস্থিতি। এখানে সকলে যা দিয়েছেন আমাদের, তা জমে রয়েছে। বন্যা দুর্গত এলাকায় ত্রাণশিবির গড়তে চাই আমরা। বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিত গড়তে চাই। মানুষের প্রতি দায়বদ্ধতা পালন করব।ো"

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি
Durga Puja 2026: ৯১ তে পা, থিম 'বন্দে মাতরম', দেশাত্মবোধে সেরার শিরোপা জিতে নিল সন্তোষ মিত্র স্কোয়ার
Ballygaunge Cultural | ৭৬ বছরে পদার্পণ, ঐতিহ্যভাবনায় সেরার শিরোপা জিতে নিল বালিগঞ্জ কালচারাল
Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget