এক্সপ্লোর

Malda : প্রজাতন্ত্র দিবসে নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য, নদীর চরে প্রতিকৃতি তৈরি মালদার দুই শিল্পীর

Sand art of Netaji Subhas Chandra Basu : আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে ব্যতিক্রমী কিছু করে দেখাতে চাইছিলেন দুই শিল্পী

করুণাময় সিংহ, মানিকচক (মালদা) : প্রজাতন্ত্র দিবসে (Republic Day) ভারত মাতার বীর সন্তানকে শ্রদ্ধার্ঘ্য। নদীর চরে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Basu) প্রতিকৃতি তৈরি মালদার মানিকচকের দুই শিল্পীর। তাঁদের এই কাজে উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্থানীয়রা। পাশাপাশি ধন্যবাদ জানালেন দুই শিল্পীকে।

আজ ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে ব্যতিক্রমী কিছু করে দেখাতে চাইছিলেন দুই শিল্পী। সেই চিন্তাধারা থেকেই প্রত্যন্ত এলাকায় নদীর ধারে জমে থাকা বালি দিয়ে নেতাজির অবয়ব তৈরি করে ফেলেন মানিকচকের সৌরভ মালাকার ও শুভঙ্কর দত্ত। তিন ঘণ্টা ধরে প্রায় ৬ ফুট লম্বা ও ৪ ফুট চওড়া বালির তৈরি এই অবয়ব দেখতে ভিড় জমান অনেকেই। কেউ কেউ তোলেন সেলফিও।

এই দুই শিল্পীর মধ্যে সৌরভ মালাকার বাড়ি মানিকচকের মথুরাপুরে। অপরজন শুভঙ্কর দত্তর বাড়ি ধরমপুর এলাকায়। বিভিন্ন সময়ে নিজেদের প্রতিভা তুলে ধরেছেন এই দুই শিল্পী। তবে প্রজাতন্ত্র দিবসের দিন একটি ভিন্ন ধরনের চিন্তাভাবনা এনে এই প্রতিকৃতি তৈরি বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন ; এই প্রথম রাজধানীর আকাশে ফ্লাইপাস্ট করল ৭৫টি বিমান-কপ্টার

স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান বলেন, আমরা সমুদ্র সৈকতে এই ধরনের ভাস্কর্য্য দেখেছি । তবে, বাড়ির পাশে প্রজাতন্ত্র দিবসের দিন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বালিতে তৈরি প্রতিকৃতি দেখে খুব আনন্দিত হয়েছি। এই ধরনের কার্যকলাপ আমাদের এখানেও হতে পারে ভাবতে পারিনি। ধন্যবাদ জানিয়েছি এই দুই শিল্পীকে।

শিল্পী সৌরভ মালাকার বললেন, আমরা বিভিন্ন সময়ে মানিকচকবাসীকে ভিন্ন ভিন্নভাবে প্রতিকৃতি-চিত্র-মূর্তি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেছি। তবে প্রজাতন্ত্র দিবসের দিন একটু অন্যরকম চিন্তাভাবনা করি। সমুদ্রসৈকতে যেভাবে ভাস্কর্য তৈরি হয়, সেই আদলেই নদীর চরে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর বালির অবয়ব তৈরি করি। মানুষের ভালই সাড়া পেলাম। সবাই দেখতে এসে ছবি ও সেলফি তুলেছে। খুব ভাল লাগছে এই ধরনের কাজ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget