এক্সপ্লোর

Nadia News: মুখে দেওয়ার মতো জল-খাবারও ছিল না, ইউক্রেন থেকে প্রাণ হাতে করে বাড়ি ফিরলেন শান্তিপুরের অর্ক

Nadia News: নদিয়ার (Nadia News) শান্তিপুরের শ্যামবাজারের বাসিন্দা অর্ক। ছোট থেকেই মেধাবী ছিলেন। স্বপ্ন দেখেছিলেন চিকিৎসক হওয়ার।

সুজিত মণ্ডল, নদিয়া: মানুষের সেবায় ব্রতী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। তার জন্য মাস তিনেক আগেই রওনা দেন বিদেশ। কিন্তু গোলা-বারুদের ধোঁয়া, গন্ধ থেকে নিজেকেই প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে হলে বাড়িতে। ইউক্রেনে (Russia Ukraine War) ডাক্তারি পড়তে গিয়ে এমনই অভিজ্ঞতা হল বাংলার ছেলে অর্ক সমাদ্দারের।

নদিয়ার (Nadia News) শান্তিপুরের শ্যামবাজারের বাসিন্দা অর্ক। ছোট থেকেই মেধাবী ছিলেন। স্বপ্ন দেখেছিলেন চিকিৎসক হওয়ার। সেই স্বপ্ন পূরণ করতেই ২০২১-এর ৮ ডিসেম্বর ইউক্রেন যাত্রা অর্কর। জাফরজিয়া স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পড়ুয়া তিনি।

কিন্তু কলেজে ভর্তির তিন মাস কাটার আগেই যে ইউক্রেনে যুদ্ধের দামামা বেজে যাবে, তা ঘুণাক্ষরেও টের পাননি অর্ক। তাই লাগাতার বাড়ির সঙ্গে ভিডিও কলে যোগাযোগ রেখে চলেছিলেন। বাড়ির লোকজনও টিভির পর্দায় চোখ রেখে বসেছিলেন সারা ক্ষণ। যত দেখেছেন, ততই আঁতকে উঠেছেন। ছেলের মুখে বর্ণনা শুনে কোও ঝুঁকিই নেননি। সত্বর বাড়ি ফিরে আসার নির্দেশ দেন।

আরও পড়ুন: Madhyamik Exam 2022 : মাস্ক পরেই দিতে হবে মাধ্যমিক, স্পর্শকাতর এলাকায় পরীক্ষা শুরুর আগে বন্ধ থাকবে ইন্টারনেট

সেই মতো দীর্ঘ পথ পাড়ি দিয়ে, শনিবার রাতে বাড়ি ফিরছেন অর্ক। ইউক্রেনের পরিস্থিতি বর্ণনা করেত গিয়ে এখনও আঁতকে উঠছেন অর্ক। তিনি বলেন, “২৮ ফেব্রুয়ারি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পড়ি আমরা। ট্রেন ধরে একের একের পর এক জায়গা পেরিয়ে হাঙ্গেরি পৌঁছই। তার পর বুদাপেস্ট। সেখান থেকে দিল্লি হয়ে দমদম বিমানবন্দরে পৌঁছই। প্রশাসনের তৎপরতায় রাতে বাড়িতে পারি।”

অর্ক জানিয়েছেন, প্রথমে যেখানে আশ্রয় নিয়েছিলেন তাঁরা, সেখান থেকে অনতিদূরেই বোমা পড়ে। পানীয় জল, খাবার কিছুই পাননি। প্রথমে ভয়ে সেঁধিয়ে গিয়েছিলেন তাঁরা। তার পর সাহস করে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। শেষমেশ বাড়ি ফিরে স্বস্তি পেয়েছেন।

অর্কর বাবা কমল সমাদ্দার ডাক বিভাগের কর্মী। চেলেকে চিকিৎসক করে তোলার স্বপ্ন ছিল তাঁর। তাই রানাঘাট কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পরই বিদেশ পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ফিরে আসতে হল ছেলেকে। তবে ঘরের ছেলে ঘরে ফিরেছে, এই ভেবেই স্বস্তি পাচ্ছেন অর্কর পরিবারের লোকজন। সব ছেলেরাই যেন মায়ের কোলে ফিরে আসে, প্রার্থনা অর্কর মায়ের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!

ভিডিও

Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?
Ghantakhanek Sange Suman |
Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget