এক্সপ্লোর

R G Kar Case : অভিশপ্ত দিনে RG করে সঞ্জয়ের সঙ্গে ঢুকেছিল আরও ১ জন ! কে সে? কোন প্রশ্নে এক্কেবারে মুখে কুলুপ ধৃতর?

RG Kar Case : CBI সূত্রে দাবি, ৮ অগাস্ট রাত থেকে ৯ অগাস্ট ভোরের মধ্য়ে আর জি কর হাসপাতালে তিনবার এসেছিল ধৃত সঞ্জয় রায়।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা, কলকাতা :  আর জি কর-কাণ্ডের পর ১০ দিন পেরিয়ে গিয়েছে। বিচারের দাবিতে দিকে দিকে ছড়িয়ে পড়ছে আন্দোলন। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই।  

৯ অগাস্ট আর জি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসদের মৃতদেহ। CBI সূত্রে দাবি, 
৮ অগাস্ট রাত থেকে ৯ অগাস্ট ভোরের মধ্য়ে আর জি কর হাসপাতালে তিনবার এসেছিল ধৃত সঞ্জয় রায়। সিবিআই সূত্রে দাবি, সঞ্জয় প্রথম হাসপাতালে ঢুকেছিল সন্ধে ৬টায়। তবে একা নয়, তার সঙ্গে ছিল সৌরভ নামে আরেক সিভিক ভলান্টিয়ার। 

তারা কোথায় যায় তখন? সূত্রের খবর, তদন্ত বলছে, জরুরি বিভাগ থেকে আনুমানিক ১০ মিটার দূরে সার্জিকাল ওয়ার্ডে যায় দুজনে। জানা যাচ্ছে, সার্জিকাল ওয়ার্ডে সৌরভের এক দাদা ভর্তি ছিল বলে পুলিশ ও সিবিআইয়ের কাছে দাবি করেছে ধৃত সঞ্জয়। সেই সৌরভের দাদাকেই দেখতে যায় দুজনে। ১৫ মিনিট সেখানে থেকে চলে আসে তারা। 

সিবিআই সূত্রে দাবি, সঞ্জয় দ্বিতীয়বার হাসপাতালে ঢোকে রাত ১১টায়। তখন সে একাই ছিল। CCTV-র সূত্র ধরে, জানা যাচ্ছে, তৃতীয়বার তাকে চেস্ট মেডিসিন বিভাগে ঢুকতে দেখা যায়, ভোর ৪টে ৩ মিনিটে। 

CBI সূত্রে দাবি,  জেরায় তথ্য় গোপন করছে সঞ্জয়। বেশিরভাগ প্রশ্নের উত্তরেই মুখ বন্ধ রাখছে সঞ্জয়। তার জবাব - আমি জানি না।  তাই আসল তথ্য পেতে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করানোর কথা ভাবছে CBI। এই বিষয়ে আদালতের অনুমতি লাগে। তাই  শিয়ালদা কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর,  জিজ্ঞাসাবাদের সময়  সঞ্জয়ের সাইকো অ্য়ানালিসিস টেস্ট করা হয়েছে। টিমে আছেন, দিল্লি থেকে আসা বিশেষজ্ঞ সাইকোলজিস্ট।  CBI-এর তরফে দাবি, সঞ্জয় বেশিরভাগ ক্ষেত্রে উত্তর দিচ্ছে না। 

কী কী প্রশ্ন করা হচ্ছে। সূত্রের খবর, সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হচ্ছে, সেদিন রাতে কতবার আর জি কর হাসপাতালে গেছে সঞ্জয় ? কতবার সেমিনার রুমে ঢুকেছে? ঘটনার পর কোথায় পালিয়েছিল? কার কার সঙ্গে ফোনে কথা বলেছিল? এসব প্রশ্নেরও কোনও সদুত্তর পাওয়া যায়নি এখনও। 

পুলিশ সূত্রে খবর, আর জি কর আউটপোস্টে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে সঞ্জয় ছিল না।  তাও এই হাসপাতালে ছিল তার অবাধ গতিবিধি।  কিন্তু তা সত্ত্বেও কীভাবে আর জি কর মেডিক্য়াল কলেজে সঞ্জয়ের অবাধ বিচরণ? জানা যাচ্ছে, হাসপাতালের নার্সিং স্টাফ, নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন সঞ্জয়ের পূর্ব পরিচিত ছিল, তাই যখন খুশি হাসপাতালের যে কোনও জায়গায় সে যেতে পারত। 

CBI-এর তদন্তকারী দলে রয়েছেন ১৯৯৪ ব্য়াচের IPS অফিসার সম্পদ মীনা। উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ডের তদন্তকারী দলে ছিলেন CBI-এর এই অ্যাডিশনাল ডিরেক্টর।  তদন্তকারী দলে রয়েছেন CBI-এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা পাহুজাও। তিনিও উত্তরপ্রদেশের হাথরস ধর্ষণকাণ্ডের তদন্ত করেছিলেন। সোমবার, এই মামলার তদন্তে,  আর জি কর মেডিক্য়াল কলেজ, নির্যাতিতার বাড়ি ও লালবাজারে যায় সিবিআইয়ের পৃথক পৃথক টিম।  

আরও পড়ুন : মহানগরে আকাশ ভাঙা বৃষ্টি, মঙ্গলে কোন কোন জেলায় দুর্যোগের অশনিসঙ্কেত?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
West Bengal News Live: স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
স্বাস্থ্যসাথীতেও ভূতের খোঁজ! ২৫ থেকে ৩০ লক্ষ ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ডের খোঁজ!
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
অর্জুনের এলাকায় বিক্ষোভের মুখে কৌস্তভের গাড়ি, গো-ব্যাক স্লোগান শুনেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য, কাকে নিশানা?
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট

ভিডিও

Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget