এক্সপ্লোর

Kolkata Omicron Update: ওমিক্রন আক্রান্ত রাজারহাটের বাসিন্দা, চিকিৎসার খরচ না মেলার অভিযোগ বিমা সংস্থার বিরুদ্ধে

একে ওমিক্রন-সংক্রমণ। তারওপর বিমা সংস্থার থেকে চিকিৎসার জন্য মেলেনি কানাকড়ি। এমনটাই অভিযোগ রোগীর পরিবারের। রাজারহাটের বাসিন্দা কৌশিক চট্টোপাধ্যায়ের ছেলে নটিংহ্যামে আইনে স্নাতকোত্তর করছেন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ওমিক্রন আক্রান্ত (Omicron Affected) নটিংহ্যাম ফেরত রাজারহাটের (Rajarhat) বাসিন্দা। কলকাতার (Kolkata) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আইনের ছাত্র। পরিবারের অভিযোগ, দাবি করেও চিকিৎসার খরচ মেলেনি বিমা সংস্থার কাছ থেকে।

একে ওমিক্রন-সংক্রমণ। তারওপর বিমা সংস্থার থেকে চিকিৎসার জন্য মেলেনি কানাকড়ি। এমনটাই অভিযোগ রোগীর পরিবারের। রাজারহাটের বাসিন্দা কৌশিক চট্টোপাধ্যায়ের ছেলে ইংল্যান্ডের (England) নটিংহ্যামে আইনে স্নাতকোত্তর করছেন। 

পরিবার সূত্রে খবর, ২৬ তারিখ ভোরে কলকাতায় ফেরে তাঁদের ছেলে। বিমানবন্দরে কোভিড টেস্টে ওমিক্রন ধরা পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় সল্টলেক আমরি হাসপাতালে (AMRI Hospital)। সেখান থেকে তাঁকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে। বর্তমানে এখানেই চিকিৎসাধীন তিনি।

পরিবারের দাবি, সরকারের তরফে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অ্যাম্বুল্যান্স-সহ যাবতীয় ব্যবস্থা করেছিল প্রশাসন। চিকিৎসা নিয়ে অভিযোগ না থাকলেও, সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায়।

পরিবারের অভিযোগ, চিকিৎসা বাবদ খরচ দাবি করলেও বিমা সংস্থা তা দিতে রাজি নয়। সল্টলেক আমরি হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এ বিষয়ে তাদের কিছুই করার নেই। যাবতীয় দায় বিমা সংস্থার।

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় কোভিড চিকিত্সায় নতুন নিয়মবিধি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। প্রোটোকল অনুযায়ী, দু’ ভাগে ভাগ করা হয়েছে করোনা রোগীদের। যাঁরা উপসর্গহীন তাঁদের বাড়িতে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের রোগীদের ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি ব্যবহারের উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য দফতরের নতুন নিয়মবিধিতে।

তবে এও বলা হয়েছে, এই থেরাপি ওমিক্রন আক্রান্তের ক্ষেত্রে সেভাবে কার্যকরী নয়। উপসর্গহীনদের চিকিত্সায় মালনুপিরাভিরও ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে নতুন প্রোটোকলে। উপসর্গ থাকলে তাঁদের হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট গাইডলাইন। কোন রোগীকে কোন ধরনের ওয়ার্ডে রাখা হবে তাও বলা হয়েছে স্বাস্থ্য দফতরের নতুন প্রোটোকলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget