এক্সপ্লোর

Illegal Water Plant: বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে বিক্রি, বেআইনি পানীয় জলের কারবার শিয়ালদায়

Kolkata News: প্রথমে মাটির নীচ থেকে জল তোলা হচ্ছে। নামমাত্র ফিল্টারের পর বহুজাতিক সংস্থার জারে ভরে সেটাই রমরমিয়ে বিক্রি হচ্ছে বাজারে।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শিয়ালদায় রমরমিয়ে চলছে বেআইনি পানীয় জলের (Illegal Water Plant) কারবার। বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে জারে ভরে করা হচ্ছে বিক্রি। এই অভিযোগ তুলে মেয়রের কাছে নালিশ ঠুকলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছে বলে পাল্টা দাবি করেছেন অভিযুক্ত ব্যবসায়ীর দাদা। বিতর্কের মুখে বেআইনি কারবারের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মেয়র।

প্রথমে মাটির নীচ থেকে জল তোলা হচ্ছে। নামমাত্র ফিল্টারের পর বহুজাতিক সংস্থার জারে ভরে সেটাই রমরমিয়ে বিক্রি হচ্ছে বাজারে। তবে অভিযোগ, শিলায়দা চত্বরে দিনের পর দিন এই কাজ চলছে সম্পূর্ণ বেআইনিভাবে। আর তাৎপর্যপূর্ণ ব্যাপার হল, এই ঘটনায় এবার মেয়রের দৃষ্টি আকর্ষণ করলেন খোদ কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সচিন সিংহ। তাঁর অভিযোগ, বিনা অনুমতিতে ২৫ নম্বর নর্থ শিয়ালদহ রোডে অবৈধ জলের কারবার চালাচ্ছেন লতিফ খান ওরফে পাপ্পু নামে স্থানীয় এক ব্যবসায়ী। তাঁর দাবি, বারবার এ নিয়ে পুরসভা-সহ একাধিক জায়গায় অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি। তিনি বলেন, "মাফিয়া পাপ্পু এভাবেই বেআইনি কারবার করছে। জল তোলার জন্য নির্দিষ্ট যে সুইডের অনুমতি প্রয়োজন তা নেই। একাধিকবার বিভিন্ন জায়গায় জানানো হয়েছে কিন্তু কোন অদৃশ্য শক্তি মেয়রের কান পর্যন্ত এই খবর পৌঁছতে দেয়নি।''

এখানেই প্রশ্ন উঠছে, পানীয় জলের বেআইনি কারবারের নেপথ্যে কি তাহলে কোন প্রভাবশালীর হাত রয়েছে? গত ২০ ডিসেম্বর মেয়র ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ জানান ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এরপর সেদিনই টক টু মেয়র অনুষ্ঠানে বেআইনি পানীয় জলের বেআইনি কারবারের বিরুদ্ধে কড়া বার্তা দিতে শোনা যায় ফিরহাদ হাকিমকে। তিনি বলেন, "বেআইনিভাবে জল তুলছে সরকারের কোনও অনুমতি ছাড়াই, এটা পুরো বেআইনি। এটা সেচ দফতরকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।'' এতকিছুর পরও তৃণমূল কাউন্সিলরের তোলা এই বেআইনি কারবারের অভিযোগ অস্বীকার করেছেন অফিযুক্ত লতিফ খানের দাদা হায়দার নওয়াজ। তাঁর দাবি, "আমাদের কাছে সব কাগজ রয়েছে। মিথ্যে অভিযোগ। বরং কাউন্সিলর সচিন সিং এখানে অবৈধ পার্কিং থেকে সাট্টার ব্যবসা চালাচ্ছে, সবই করছে তার লোকেরা।'' গত শুক্রবার পুরসভায় তৃণমূল কাউন্সিলরের তোলা অভিযোগের ভিত্তিতে মেয়র পদক্ষেপের আশ্বাস দিলেও, এখনও পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Update: বড়দিনের পরই পারদ পতনের পূর্বাভাস, কবে ফিরবে শীতের আমেজ?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget