এক্সপ্লোর

South 24 Pargana News : সমুদ্রে এলোপাথারি হাওয়া, রাতেই ডুবল ট্রলার, খোঁজ নেই সুন্দরবনের ৯ মৎস্যজীবীর

রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গ থেকে আসেছে দুশ্চিন্তার খবর।  

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : একে বর্ষা, তার উপর নিম্নচাপের বৃষ্টি। জোড়া ফলায় জল থৈ থৈ রাজ্যের বেশ কয়েকটি জেলা। এরই মধ্যে ডিভিসির জল ছাড়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তারই মধ্যেই ফের প্রকৃতির চোখরাঙানি। শনিবারই  উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সোমবার বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গ থেকে আসেছে দুশ্চিন্তার খবর।  

দিন কয়েক আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ট্রলার নিয়ে সাগরে পাড়ি দিয়েছিলেন বেশ কয়েকজন মৎস্যজীবী। কিন্তু সমুদ্র ছিল উত্তাল। বইছিল এলোপাথারি পাওয়া।  সামুদ্রিক ঝড়ে বঙ্গোপসাগরে ডুবে যায় ট্রলার। সেখান থেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন ৯ জন মৎস্যজীবী। অন্য ট্রলারের মৎস্যজীবীরা দুর্ঘটনাগ্রস্ত ট্রলার থেকে ৮ জনকে উদ্ধার করেন।

গত বুধবার নামখানা থেকে এফবি বাবা গোবিন্দ নামে ওই ট্রলারে চড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী গভীর সমুদ্রে মাছ ধরতে যান।  শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সামুদ্রিক ঝড়ে ট্রলার উল্টে যায়। ট্রলারের খোঁজ মিলেছে। সেটিকে উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু ৯ জন মৎস্যজীবীর কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার।  

এর আগে গত ১৬ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনায় নাগাড়ে ভারী বৃষ্টি হয়। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। এর মধ্যেই সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৪৬ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। সমুদ্র উত্তাল থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। তারপর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। 

আবহাওয়া দফতরের আশঙ্কা, নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। উত্তর আন্দামান সাগরে শনিবার তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। এই ঘূর্নাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে সোমবার নাগাদ। উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আর তার ফলে বাংলার বিভিন্ন জেলায় ফের বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে রাজ্যের বানভাসী জেলাগুলির মানুষের। আবার যদি বৃষ্টি হয়, তাহলে তাঁদের জলমুক্তি হবে কবে, আতঙ্কে রাজ্যবাসী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাংলা-ঝাড়খণ্ডের সব সীমানা বন্ধ রাজ্যের, পুরুলিয়ায় লরির সারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget