এক্সপ্লোর

Train Blockage: ট্রেন বাতিলের প্রতিবাদ ফুল ব্যবসায়ীদের, ১৪ ঘণ্টা পর উঠল রেল অবরোধ

প্রথম ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধ করেছে ফুল ব্যবসায়ীরা। রাজ্যে বিধিনিষেধ জারির ফলে ট্রেন চলছে ভোর ৫টা থেকে। ভোরের ট্রেন ফের চালুর দাবিতে অবরোধ করেছেন ফুল ব্যবসায়ীরা।

ঠাকুনগর: ১৪ ঘণ্টা ধরে চলছে শিয়ালদা-বনগাঁ শাখার (Sealdah-bongaon Line) ঠাকুরনগরে (Thakurnagar) ট্রেন অবরোধ চলছিল। ভোর ৪টে ৪০ থেকে শুরু হয় অবরোধ। প্রথম ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধ করেন ফুল ব্যবসায়ীরা (Protest)। রাজ্যে বিধিনিষেধ (Covid Restriction) জারির ফলে ট্রেন চলছে ভোর ৫টা থেকে। ভোরের ট্রেন ফের চালুর দাবিতে অবরোধ করেছেন ফুল ব্যবসায়ীরা। রেল কর্তৃপক্ষের (Indian Railway) প্রতিক্রিয়া এখনও মেলেনি।

দিনভর ভোগান্তির পরে অবশেষে রাতে উঠল রেল অবরোধ। সাড়ে ১৪ ঘণ্টা পরে ঠাকুরনগরে উঠল রেল অবরোধ। আপাতত বনগাঁ-শিয়ালদা শাখার চাঁদপাড়া থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

স্টেশনে ট্রেন নেই। হাওড়া স্টেশনে (Howrah Station) তুমুল বিশৃঙ্খলার ছবি প্রকাশ্যে এসেছিল সোমবাপ। হাওড়া(Howrah)-মেদিনীপুর(Midnapur) শাখায় ট্রেন না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা। বিকেল ৫টায় শেষ ট্রেন ছেড়ে গেছে বলে অভিযোগ। এ বিষয়ে এখনও পর্যন্ত মেলেনি রেলের কোনও প্রতিক্রিয়া। একই ছবি বালিগঞ্জ (Baliganj) , দমদম (Dumdun), ব্যারাকপুরেও (Barakpore)।

রবিবার নবান্নে (Nabanna) ঘোষণা হওয়ার পর এই দফার বিধি-নিষেধের প্রথম দিন আজ। গতকাল জানানো হয়েছিল আজ থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। শুধু তাই নয় সংক্রমণ ঠেকাতে সন্ধে ৭টা পর্যন্ত ট্রেন চলার নির্দেশিকা দেওয়া হয়। আজ প্রথম দিনেই চূড়ান্ত হয়রানির ছবি ধরা পড়ল। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যাত্রী বিক্ষোভের কারণে হাওড়া স্টেশন থেকে স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে স্পেশাল ট্রেন। ঘোষণা করা হয়েছে ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে মেদিনীপুর স্পেশাল। 

ট্রেনের সময়সীমা (Local Train Schedule) ঘিরে চূড়ান্ত বিভ্রান্তি ছড়ায়। তার জেরে চূড়ান্ত বিশৃঙ্খলা স্টেশনে স্টেশনে। হুড়োহুড়ি, ধাক্কাধাক্কিতে ট্রেন থেকে পড়ে গিয়ে আহতও হলেন একাধিক মানুষ। দমদম, বারুইপুর, ব্যারাকপুর স্টেশন থেকে এমন একাধিক অপ্রীতিকর ঘটনা সামনে এসেছে। আহতদের মধ্যে ছিলেন একাধিক মহিলাও।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget