এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত ৩৬৪, মৃত ১

State Corona Update: পাশাপাশি রাজ্য়ে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯৩ জন। রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ।

কলকাতা: রাজ্যে আজ করোনা সংক্রমণ ৩০০-র কোটায়। শুক্রবার রাজ্যে প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৬৪ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২১, ১২, ৫৫৮ জন। পাশাপাশি রাজ্য়ে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯৩ জন। রাজ্যে আজ সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। সবমিলিয়ে সরকারি হিসেবে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ২১,৪৯৪ জন

 

করোনার সংক্রমণ আয়ত্তে এলেও রাজ্য় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির সংক্রমণ। ডেঙ্গি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য দফতরের কর্তা ও চিকিত্‍সকদের আশঙ্কা, পুজোর সময় আরও বাড়তে পারে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গির দাপট থাকবে নভেম্বর পর্যন্ত, এমনটাই আশঙ্কা। এরইমধে বাঁকুড়া পুরসভার ১টি ওয়ার্ডে ৯৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। 


পুজোর মুখে রাজ্যে ভয়ঙ্করভাবে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। 
চিকিত্‍সকদের আশঙ্কা, পুজোর সময় আরও বাড়বে ডেঙ্গি। ডেঙ্গির দাপট থাকবে নভেম্বর পর্যন্ত। এ তো গেল পুজোর সময় ডেঙ্গি নিয়ে আশঙ্কার কথা। এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গির ছবিও ভয়াবহ। স্বাস্থ্য দফতরের পরিসখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২২৪। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৯২।  

পরিস্থিতি মোকাবিলায় কী করা যায় তা নিয়ে পর্যালোচনার জন্য নিয়মিত বৈঠকে বসছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। বৃহস্পতিবারও সব জেলার স্বাস্থ্য আধিকরিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে।  ডেঙ্গি মোকাবিলায় অভিযান ও নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাওড়ায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখা বেড়েছে ৫১৬ জন। মুর্শিদাবাদে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০৫ জন। হুগলিতে ৪৯৭ জন এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৪৬৭। 

বাঁকুড়া পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া পুরসভা সূত্রে খবর, বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে গত ২ সপ্তাহে ১২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু ১৯ নম্বর ওয়ার্ডেই আক্রান্ত হয়েছেন ৯৮ জন।  এদিন, ১৯ নম্বর ওয়ার্ডে যান বাঁকুড়া সদরের মহকুমা শাসক ও স্বাস্থ্য কর্মীরা।  মশা মারতে কীটনাশক স্প্রে করা হয়। কোথাও সরিয়ে দেওয়া হয় জল জমে থাকা টায়ার।  

ইতিমধ্যে ডেঙ্গি পরিদর্শক দল গঠন করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গির চিকিত্‍সায় স্বাস্থ্য বিভাগের প্রটোকোল মেনে চলতে বলা হয়েছে। পুরসভার তরফে অভিযান চলছে। তা সত্ত্বেও বাগ মানানো যাচ্ছে না ডেঙ্গিকে, এটাই উদ্বেগের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget