এক্সপ্লোর

Weather Updates: অতি গভীর নিম্নচাপে ফের দুর্যোগ, কাল থেকেই আচমকা বদলাবে আবহাওয়া

Weather Forecast: হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত।মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও দেওয়া আছে।

সৌমিত্র রায়, কলকাতা: সবে বৃষ্টির দাপট কাটিয়ে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘেরা। উঁকি দিয়েছে সূর্যও। দিন বাড়তেই গনগনে রোদের তেজ। যদিও শুক্রবার থেকেই ফের আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। শনি ও রবিবার ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।  

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত। মধ্যপ্রদেশ রাজস্থান হয়ে গুজরাট পৌঁছেছে। সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে অবস্থান করছে। ২৯ আগষ্ট এই সিস্টেম আরব সাগরের নিম্নচাপের সঙ্গে মিশে যাবে। আজ বৃহস্পতিবার ২৯ আগষ্ট উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। শনিবারের মধ্যে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে।  

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসুমী অক্ষরেখার সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় অতি গভীর নিম্নচাপ থেকে রাতলাম দামহো  সিদ্ধি চুর্ক এরপর দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

এর পাশাপাশি মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও দেওয়া আছে। আজ ২৯ অগাষ্ট বৃহস্পতিবার সন্ধ্যের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে। 

আরও পড়ুন, ব্যবস্থা নিলে কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, জুনিয়র ডাক্তারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিলেন মমতা?

দক্ষিণবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার কিছুটা কমবে বৃষ্টির পরিমাণ। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা চলবে। শুক্রবার বিকেল বিশেষ করে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায়। ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে। দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Mamata TMC: মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকে গ্রেফতার করল পুলিশ
মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকে গ্রেফতার করল পুলিশ
News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
Chorbagan Stampede : “চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
“চোরবাগান কেসে ভয় পেয়েছে, কেন তমোঘ্ন ঘোষ গ্রেফতার হচ্ছে না ?”, প্রশ্ন কুণালের, পাল্টা সজল
Sharadwat Mukherjee: বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী
বাতিল পুজোর টানা ছুটি, এবার থেকে কীভাবে ছুটি পাবেন ডাক্তার ও হাসপাতালের কর্মীরা ? জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget