এক্সপ্লোর

WB Drug Control Infrastructure: কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ছে ; নিভু নিভু আলোতেই রাজ্যে ওষুধের গুণমান যাচাই ! উঠছে প্রশ্ন

Fake Medicine Issue: জাল বা নিম্নমানের ওষুধের কারবার নিয়ে যখন চাঞ্চল্য়কর তথ্য় সামনে আসছে, তখন অবধারিতভাবে প্রশ্ন উঠবে, স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াব কী করছে ?

ঝিলম করঞ্জাই, কলকাতা : ওষুধের গুণমান কেমন, তা ধরা পড়তে পারে স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবের পরীক্ষায়। কিন্তু, এরাজ্য়ে সেই ল্য়াবের কী অবস্থা? ভেজাল এবং নিম্নমানের ওষুধের কারবারের পর্দাফাঁসের প্রেক্ষিতে, আমরা গেছিলাম তা দেখতে। আর সেখানে প্রায় চোখ কপালে ওঠার জোগাড়! কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ছে। কোথাও নিভু নিভু আলোতে চলছে ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। কর্মীর সংখ্য়াও তথৈবচ। 

হাসপাতালেরই যদি ভগ্নপ্রায় দশা হয়, তাহলে রোগ ধরবে কে ? না, আজ আমাদের উদ্বেগ মানুষের হাসপাতাল নিয়ে নয়, ওষুধের হাসপাতাল থুড়ি ল্য়াবরেটরি নিয়ে। মানুষের রোগ পরীক্ষার জন্য় যেমন হাসপাতাল রয়েছে, তেমন ওষুধের গুণমান পরীক্ষার জন্য় রয়েছে স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াব। 

জাল বা নিম্নমানের ওষুধের কারবার নিয়ে যখন চাঞ্চল্য়কর তথ্য় সামনে আসছে, তখন অবধারিতভাবে প্রশ্ন উঠবে, স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াব কী করছে ? সেখানে কি পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে ? তা দেখতে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে পৌঁছেছিলাম আমরা। আর সেখানে যে ছবি দেখা গেল তা ভয়ঙ্কর !

'স্টেট ড্রাগ টেস্টিং' ল্য়াবে এবিপি আনন্দ। কী অবস্থা 'ওষুধের হাসপাতালের' ? ভগ্নপ্রায়, কোথাও ফাটল, কোথাও চাঙড় খসে পড়ার অবস্থা। নিভু নিভু আলো। তার মধ্য়ে চলছে ওষুধের গুণমান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। 

স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবে ২ ভাবে নমুনা আসে। 'সেন্ট্রাল মেডিক্যাল স্টোর' বা CMS থেকে। দ্বিতীয়ত, 'স্ট্য়াটুটারি' পদ্ধতিতে। অর্থাৎ, ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টররা বিভিন্ন জায়গায় থেকে ওষুধ সংগ্রহ করে তা পরীক্ষা করতে পাঠান। কিন্তু নমুনার সংখ্য়া বিপুল হলেও, তা পরীক্ষার মতো পর্যাপ্ত কর্মী কি আদৌ আছে ?

স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবরোটরিতে ৬টি বিভাগে যেখানে ৪৭ জন অ্য়ানালিস্ট থাকার কথা, আছেন মাত্র ১০ জন। যার মধ্যে আবার অবসরপ্রাপ্ত ৪ জনকে পুনর্নিয়োগ করা হয়েছে। 

চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলছেন, ড্রাগ কন্ট্রোলার অফিস...রাজ্য সরকারের হোক বা ভারত সরকারের...তাদের কাজ এগুলো পর্যায়ক্রমে দেখা। তার গুণগত মান পরীক্ষা করা এবং গুণগত মান পরীক্ষার পরে সার্টিফিকেশনের অথেনটিকেশন করার পরেই কিন্তু বাজারজাত হওয়ার কথা। কিন্তু কেন কীভাবে একশ্রেণির ব্যবসাদার এই অনুমতিগুলি পান...আমাদের বোধগম্য হয় না। 

স্বাস্থ্য দফতরের তরফে দাবি করা হয়েছে, বর্তমানে যে ভগ্নপ্রায় বিল্ডিং রয়েছে তার পাশে নতুন ভবন করা হয়েছে। মার্চ মাসের পর সেই ভবনের ৩টে তলায় এই ল্য়াবগুলো ধাপে ধাপে স্থানান্তরিত করা হবে।

স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবের বর্তমানে National Accreditation Board for Testing and Calibration Laboratories অর্থাৎ NABL অথবা International Standardization Organization অর্থাৎ ISO-র স্বীকৃতি নেই। কর্তৃপক্ষের দাবি, নতুন ভবনে স্থানান্তরের পর স্বীকৃতির বিষয়ে ভাবনাচিন্তা করবেন তাঁরা। 

স্টেট ড্রাগ টেস্টিং ল্য়াবের মতোই পরিস্থিতি, ড্রাগ কন্ট্রোল অফিসেরও। না আছে কর্মী, না পরিকাঠামো। 

পরিস্থিতি শোচনীয় ঠারেঠোরে মানলেও, প্রকাশ্যে মুখ খুলতে চাননি কেউই। এখানেও, ড্রাগ ইনস্পেক্টর থাকার কথা ৯৯ জন, যেখানে রয়েছেন ৭৮ জন। সিনিয়র অ্য়ানালিস্টের ৪৯ জনের সবক'টি পদ খালি রয়েছে। 

সূত্রের দাবি, ড্রাগ ইনস্পেক্টর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। কিন্তু, 'ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার', এই অবস্থায় কি জাল বা নিম্নমানের ওষুধের রমরমা আদৌ ঠেকানো সম্ভব ? 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget