এক্সপ্লোর

Alipurduar Exit Poll 2023: কার ভাগ্য খুলতে পারে আলিপুরদুয়ারে? কী ইঙ্গিত সি ভোটারের বুথফেরত সমীক্ষায়?

Alipurduar: এদিন বিকেল ৪টে পর্যন্ত যে রকম ভোট হয়েছে, তার ভিত্তিতে সি ভোটারের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, আলিপুরদুয়ারের মোট ১৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪ থেকে ৮ টি আসন পেতে পারে তৃণমূল।

কলকাতা: তুমুল অশান্তি ও হিংসার পর শেষ হল পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023)। কার দখলে যাবে বাংলার পঞ্চায়েত? ফল জানা যাবে ১১ জুলাই। তবে তার আগে, বুথফেরত সমীক্ষা (Exit Poll 2023) থেকে গ্রামবাংলার জনমত বোঝার চেষ্টা করল বিশিষ্ট আন্তর্জাতিক সংস্থা সি ভোটার ( C Voter)। এদিন বিকেল ৪টে পর্যন্ত যে রকম ভোট হয়েছে, তার ভিত্তিতে সি ভোটারের বুথফেরত সমীক্ষার পূর্বাভাস, আলিপুরদুয়ারের মোট ১৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ৪ থেকে ৮ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপির ঝুলিতে যেতে পারে ১০ থেকে ১৪ টি। বাম ও কংগ্রেসের জোটের ভাগ্যে আসতে পারে ০-১টি আসন। একথা অস্বীকার করার উপায় নেই যে প্রত্যেক সমীক্ষার মতোই এই বুথফেরত সমীক্ষাও ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। কোনও ক্ষেত্রে ফলাফল মিলতে পারে, কোনও ক্ষেত্রে সমীক্ষা রিপোর্টের সঙ্গে বাস্তব ফলাফলের কোনও মিল নাও থাকতে পারে। কারণ গণতন্ত্রে শেষ কথা বলেন মানুষই।   

প্রেক্ষাপট...
গত বার আলিপুরদুয়ারের ১৮টি জেলা পরিষদ আসনের মধ্যে ১৭টি গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। মাত্র ১টি পায় বিজেপি। কংগ্রেস ও সিপিএমের বরাতে ছিল শূন্য। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর ঠিক পরের বছর আলিপুরদুয়ার লোকসভা নির্বাচন কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির প্রার্থী জন বার্লা। বস্তুত, উত্তরবঙ্গের বড় অংশ জুড়েই জোরাল হয়ে ওঠে গেরুয়া শিবিরের সংগঠন। একুশের বিধানসভা ভোটে সেই সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে কিছুটা ধস নামাতেও পারলেও উত্তরবঙ্গ যে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে চিন্তায় রেখেছে, তা মাঝেমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু গত ফেব্রুয়ারিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তৃণমূলে যোগদান করেন সুমন কাঞ্জিলাল। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ লোকসভা ভোটের ছবিটা কি তবে এবার পুরোপুরি পাল্টে যাবে? নাকি ১১ জুলাই গণনা শুরু হতেই অন্য কিছু উঠে আসবে? বলবে সময়।

সমীক্ষার খুঁটিনাটি...
আজ অর্থাৎ ভোটের দিন ২০টি জেলা পরিষদের ১৩ হাজার ২৮৯ জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। বিকেল ৪টে পর্যন্ত করা সমীক্ষায় যা উঠেছে এসেছে, তার ভিত্তিতেই সার্ভের ফলাফল তুলে ধরেছে তারা। এই বুথফেরত সমীক্ষায় মার্জিন অফ এরর প্লাস মাইনাস পাঁচ শতাংশ। কিন্তু জনমত সমীক্ষা হোক বা বুথফেরত সমীক্ষা, গণতন্ত্রে শেষ কথা হল মানুষ ব্য়ালট বক্সে কিংবা ভোটযন্ত্রে কী রায় দিয়েছেন। আর সেটা একমাত্র তিনিই জানেন। তাই বাক্স কিংবা যন্ত্র খুললে তবেই বোঝা যায়, মানুষ কী চেয়েছেন। এই বুথফেরত সমীক্ষার সঙ্গে এবিপি আনন্দর এডিটোরিয়াল পলিসির কোনও সম্পর্ক নেই। 

আরও পড়ুন:লাশের সারি বাংলায় ! ৬০ নয় মাত্র ১৫ হাজার বুথে হাজির ছিল কেন্দ্রীয় বাহিনী, জানালেন রাজীব সিনহা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget