এক্সপ্লোর

লোকসভা ভোটের আগে ‘নাম বদলে ফেললেন মোদি’, তাঁর দেখাদেখি বিজেপি নেতামন্ত্রীরাও হলেন ‘চৌকিদার’

নয়াদিল্লি: ‘আপ কি বার মোদি সরকার’। এই স্লোগানেই ষোড়শ লোকসভা নির্বাচনের বৈতরণী পার করেছিল ভারতীয় জনতা পার্টি। ২০১৪ লোকসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করেছিল এনডিএ জোট। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। পাঁচ বছর অতিক্রান্ত। ইতিমধ্যেই সপ্তদশ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রচারে নেমে গিয়েছে দেশের সব রাজনৈতিক দলই। প্রার্থী তালিকা প্রকাশ করে রাস্তায় নেমেছে তৃণমূলও। আসন সমঝোতা করে এক কদম এগিয়ে রয়েছেন অখিলেশ-মায়াবতীরাও। এবার কোমর বেঁধে নেমে পড়ল বিজেপিও। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ করে ডিজিটাল প্রচার শুরু করেছে তারা। রবিবার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের নাম বদলে নরেন্দ্র মোদি স্পষ্ট বুঝিয়ে দিলেন ‘চৌকিদারির’ ব্যাটন হাতে নিয়ে লড়বেন তিনি। এবং তাঁর সঙ্গে লড়বে গোটা দল।

ট্যুইটারে নিজের অ্যাকাউন্টের নাম বদলে নমো রাখলেন ‘চৌকিদার নরেন্দ্র মোদি’। আর তাঁর দেখাদেখি, দলের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তাঁদের নামের আগে চৌকিদারির ট্যাগ বসিয়েছেন। অমিত শাহ থেকে শুরু করে হেভিওয়েট মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজয় রূপানি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মতো একঝাক নেতামন্ত্রী তাঁদের  ট্যুইটার হ্যান্ডেলের নাম বদলে ফেলেছেন।

সোশ্যাল মাধ্যেমে ‘ম্যায় ভি চৌকিদার’ নামেও হ্যাশট্যাগ তৈরি করা হয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে দুর্নীতি প্রসঙ্গে মোদি বলেছিলেন, “না খাব, না খেতে দেব।” বিজেপি সভাপতি সেই প্রতিশ্রুতি স্মরণে এনে দিয়ে ট্যুইটারে প্রচার চালাচ্ছেন, “চৌকিদার ফির সে।” অর্থাত্ আবার চৌকিদারের সরকারই গঠন করুক ভারতীয় জনতা, এই মর্মেই শুরু হয়েছে সোশ্যাল প্রচার।

যদিও বিজেপির এই চৌকিদারির বিরুদ্ধে পাল্টা প্রচারে নেমেছে বিরোধীরাও। বিশেষ করে কংগ্রেস ও তৃণমূল। রাহুল গাঁধী নরেন্দ্র মোদিকে নিশানা করে ‘চৌকিদার চোর হ্যায়’ পর্যন্ত বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও একইভাবে মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন। ফ্রান্সের সঙ্গে রাফাল চুক্তি নিয়েই সব থেকে বেশি  আক্রমণের সম্মুখীন হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়াও রয়েছে ঋণখেলাপি মামলায় নীরব মোদির পলায়ন, বিজয় মাল্যর লন্ডনে চলে যাওয়ার মতো ইস্যু। যেখানে প্রধানমন্ত্রী নিজেক দেশের চৌকিদার বলছেন, সেখানে তার আমলেই কীভাবে মেহুল চোকসি, নীরব মোদি, বিজয় মাল্যরা দেশ থেকে পালিয়ে গেল, সেবিষয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা।

সেরা শিরোনাম

Punjab Assembly Elections 2027: পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
পঞ্জাবে বড় চমক কংগ্রেসের, পাখির চোখ বিধানসভা নির্বাচন, গুরুদায়িত্বে এবার সচিন পাইলট
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget