এক্সপ্লোর

PIB Fact Check Unit: ভুয়ো খবর বাছাইয়ের নামে স্বাধীনতা হরণ? কেন্দ্রের PIB বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Supreme Court: ২০২১ সালের তথ্যপ্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নীতি-নিয়ম) আইনে গত বছর সংশোধন ঘটায় কেন্দ্র, তাতে PIB-কে সত্যতা যাচাইয়ের বিশেষ অধিকার দেওয়া হয়।

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে ভুয়ো খবর রুখতে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-কে সত্যতা যাচাইয়ের সরকারি মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। বুধবারই সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয় কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার কেন্দ্রের সেই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের এই নির্দেশ বাক স্বাধীনতার পরিপন্থী বলে জানাল দেশের শীর্ষ আদালত। (PIB Fact Check Unit)

২০২১ সালের তথ্যপ্রযুক্তি (মধ্যস্থতাকারী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নীতি-নিয়ম) আইনে গত বছর সংশোধন ঘটায় কেন্দ্র, তাতে PIB-কে সত্যতা যাচাইয়ের বিশেষ অধিকার দেওয়া হয়। সেই নিয়ে বিতর্ক বাধলে, PIB-র নাম সাময়িক সরিয়ে নেওয়া হয় কেন্দ্রের তরফে। কিন্তু  লোকসভা নির্বাচনের ঠিক আগে, বুধবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, PIB-র সত্যতা যাচাই বিভাগই কেন্দ্রীয় সরকার সম্পর্কে অনলাইন মাধ্যমে যাবতীয় ভুয়ো খবর যাচাইয়ের সরকারি মাধ্যম। কেন্দ্রীয় সরকার সম্পর্কে কোনও ভুল খবর গেলে, PIB সেগুলি চিহ্নিত করবে এবং সেই মতো পদক্ষেপ করতে পারবে। (Supreme Court)

কেন্দ্রের এই বিজ্ঞপ্তি সামনে আসার পরই শোরগোল পড়ে যায়। কারণ ২০২১ সালে তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী, ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে কোনও খবর ভুল, বিভ্রান্তিকর এবং বেঠিক বলে চিহ্নিত হলে অনলাইন মাধ্যমগুলি আইনি নিরাপত্তা হারাতে পারে। সেক্ষেত্রে ওই খবর তুলে নিতে হবে। তাই নির্বাচনের আগে সরকার বিরোধী কণ্ঠস্বরগুলিকে দমিয়ে রাখতেই কেন্দ্র PIB-কে ব্যবহার করছে বলে অভিযোগ ওঠে। PIB-র গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এর আগে, একাধিক বার যথার্থ খবরকে ভুয়ো হিসেবে দাগিয়ে দেওয়ার নজির রয়েছে PIB-র। তাই PIB-কে ব্যবহার করে কোন খবর প্রকাশিত হবে, আর কোনটি হবে না, বকলমে সরকার তা নিয়ন্ত্রণ করতে চাইছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: Election Commissioners Appointment: নির্বাচন কমিশনার নিয়োগে গলদ, মানল সুপ্রিম কোর্টও, বিশৃঙ্খলার কথা মাথায় রেখে স্থগিতাদেশ দিল না

আজকের দিনে ভুয়ো খবর যে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, সেই নিয়ে কোনও সংশয় নেই যদি। কিন্তু PIB-র হাতে গুরুদায়িত্ব অর্পণ করে সরকার আদৌ ভুয়ো খবর নিয়ন্ত্রণে সচেষ্ট নাকি সরকার-বিরোধী কণ্ঠস্বর দমনে উৎসুক, সেই নিয়ে প্রশ্ন ওঠে। কারণ সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'Al Jazeera'-য় প্রকাশিত CAA নিয়ে একটি রিপোর্টকে 'ভুয়ো' বলে চিহ্নিত করে PIB. দু'টি রিজয়েন্ডারও দেওয়া হয় 'Al Jazeera'-কে। কিন্তু তাতে যে যে প্রশ্ন তোলা হয়, 'Al Jazeera'র প্রতিবেদনে সেই সংক্রান্ত কোনও তথ্যই ছিল না বলে উঠে আসে পরবর্তীতে।

তাই PIB-কে সত্যতা যাচাইয়ের সরকারি মাধ্যম হিসেবে স্বীকৃতি প্রদানের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন কৌতুকশিল্পী কুণাল কামরা এবং এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া। বম্বে হাইকোর্ট সরকারি সিদ্ধান্তের সপক্ষেই রায় দেয়। এর পর শীর্ষ আদালতে মামলাটি ওঠে। সেখানে বৃহস্পতিবার শুনানি চলাকালীন কেন্দ্রের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ বসল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget