এক্সপ্লোর

তানাজিতে ‘গেরুয়া’: ছবিতে হিন্দুত্ব নয়, দেশের কথা বলা হয়েছে, দাবি অজয় দেবগনের

ছবিটিতে ‘গেরুয়া শক্তি’ দেখানো নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে।

মুম্বই: শুক্রবার মুক্তি পেতে চলেছে অজয় দেবগনের ছবি তানাজি। তার আগেই এই ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ছবিটিতে ‘গেরুয়া শক্তি’ দেখানো নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়েছে। তবে অজয়ের দাবি, ‘এই ছবিতে আমরা দেশ, জাতি, স্বাধীনতার কথা বলেছি। কোথাও হিন্দুত্ব নেই। ছবিতে আপনারা দেখতে পাবেন, তানাজির সঙ্গে লড়াই করছেন মুসলিম যোদ্ধারা। আমরা ধর্মের জন্য লড়াই করছি না। আমরা যখন দেশের কথা বলি, তখন কোনও ধর্ম থাকে না।’ পদ্মাবৎ, পানিপথের মতো ছবিগুলিতে মুসলিম শাসকদের চরিত্রায়ণ নিয়ে প্রশ্নের জবাবে অজয় বলেছেন, ‘ইতিহাস অনুসারে আলাউদ্দিন খলজি বর্বর। তিনি কোনও একটি বিশেষ সম্প্রদায়ের ছিলেন বলে বর্বর নন, বর্বর ব্যক্তি ছিলেন। ব্রিটিশ শাসন নিয়ে কোনও ছবি করলে কি আমরা ব্রিটেনের মানুষকে আঘাত করি? আমাদের দেশ শাসন করে ওরা অন্যায় করেছিল। কিন্তু সেই গল্প এখন শেষ হয়ে গিয়েছে। তবে সেটা ইতিহাসের অংশ। তাহলে কি ইতিহাস বই ভুল? ইতিহাস বইয়ে কি খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলা আছে? এই ছবিতে আমরা দেশের বাইরে থেকে আসা হানাদারদের কথা বলছি। আমাদের এখন এক হতে হবে। আমাদের দেশ সবার। আমাদের দেশে কোনওদিনই একটিমাত্র ধর্ম ছিল না। অতীতেও লোকজন শান্তি ও সম্প্রীতির আবহে বসবাস করতেন।’ তানাজির পরিচালক ওম রাউত বলেছেন, ‘এই ছবিতে গেরুয়াকরণের কথা বলা হয়নি। শিবাজির দুর্গ ও সেনাবাহিনীর রং ছিল গেরুয়া। ছত্রপতি শিবাজি কোনও ধর্মে বিশ্বাস করতেন না। তাঁর সেনাবাহিনীতে সব ধর্মের লোক ছিল। অনেক অহিন্দুই শিবাজির নেতৃত্বে কাজ করতেন। স্বরাজ আন্দোলন ছিল হানাদারদের বিরুদ্ধে। সব ধর্মের মানুষই হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Sebaashray: সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু করল রাজ্যের স্বাস্থ্য দফতর
Sebaashroy : স্বাস্থ্যসাথীর টাকা 'হাতাতে' সেবাশ্রয়ের রোগীদের পাঠানো হত বেসরকারি হাসপাতালে!
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিক অভিযোগ বিজেপির!
Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget