এক্সপ্লোর

Fake News: নীতীশ কি INDIA-মুখী? Social মিডিয়ায় ভাইরাল পোস্টের সত্যতা কী?

Nitish Kumar and INDI Alliance: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এনডিএ-তেই রয়েছেন নীতীশ কুমার। তাঁকে INDIA জোটের তরফে বার্তা দেওয়া হলেও, এখনও পর্যন্ত এনডিএ শিবিরে থাকার কথা জানিয়েছেন নীতীশ।

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফল বেরনোর পর থেকেই সারা দেশে উঠতে শুরু করেছে রাজনীতির পারদ। নতুন সরকার কীভাবে তৈরি হবে, কারা তৈরি করবে? তা নিয়েই চড়েছে জল্পনা। পরিস্থিতি এমন যে জেডিইউ প্রধান নীতীশ কুমার (Nitish Kumar) ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু (C Naidu) পাশে থাকলে তবেই সরকার তৈরি করতে পারে বিজেপি। এনডিএ শিবিরে রয়েছে নীতিশ-নাইডু।  তাঁরা এনডিএ (NDA) শিবিরেই থাকবেন না কি ইন্ডিয়া শিবিরে যোগ দেবেন তা নিয়ে এখনও চর্চা চলছে। যদিও ইতিমধ্যেই দুজনে জানিয়েছেন যে তারা এনডিএ-তেই থাকবে। 

এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ছবি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, প্রাক্তন উপ মুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব,কংগ্রেস নেতা রাহুল গাঁধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। ফেসবুকে এক ব্যক্তি এই ছবিটি শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেছেন, 'নীতীশ কুমার বাবু দিল্লি পৌঁছেছেন এবং ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন। চন্দ্রবাবু নাইডুও ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলছেন। জনতার নেতা রাহুল গাঁধী বলেছেন ২০২৪ সালে মোদি প্রধানমন্ত্রী হবেন না।' ওই পোস্টে দাবি করা হয়েছে, নীতীশ কুমার দিল্লি গিয়েছেন ইন্ডিয়া জোটের সঙ্গে দেখা করার জন্য়ই।

ওই পোস্টে তিনটি ছবি রয়েছে। তার মধ্যে ২টি ওই মিটিংয়ের যেখানে দেখা যাচ্ছে নীতীশ কুমার ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে রয়েছেন। আর আরেকটি ছবি NDTC news portal-এর ছবি- সেখানে নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ছবি রয়েছে- ক্যাপশানে লেখা 'কিংমেকার: NDA না কি INDIA জোট? কার সঙ্গে যাবে?'

ফ্যাক্ট চেক:

NewsMeter- বিশ্লেষণ করে দেখেছে এই পোস্টের ছবিগুলি ভুয়ো কারণ এগুলি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের ছবি

Google Reverse Image Search-এর মাধ্যমে ওই ছবিটি আমাদের নিয়ে গিয়েছে New Indian Express-এর একটি প্রতিবেদনে যার শিরোনাম- 'Road to 2024: Amid UPA convenor buzz, Nitish meets Congress brass, AAP'- ২০২৩ সালের ১৩ এপ্রিল ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। 


Fake News: নীতীশ কি INDIA-মুখী? Social মিডিয়ায় ভাইরাল পোস্টের সত্যতা কী?

ওই রিপোর্টে দাবি করা হয়েছিল যে ওই বৈঠকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য বিজেপি-বিরোধী ফ্রন্ট তৈরি নিয়ে আলোচনা হয়েছিল। খাড়্গে ও রাহুল গাঁধী- দুই জনের বক্তব্যই সেই প্রতিবেদনে ছিল। তাঁরা জানিয়েছিলেন ওই বৈঠক ঐতিহাসিক কারণ ওই বৈঠক থেকে বিরোধী ঐক্যের চাকা গড়ানো শুরু হয়েছে।  

দ্বিতীয় ছবিটি বিশ্লেষণ করে দেখা যায় ওই ছবিটি রাহুল গাঁধীর X হ্যান্ডেলের পোস্টে ছবিটি রয়েছে। যেটি ২০২৩ সালের এপ্রিলের পোস্ট। আগে উল্লেখ করা ওই একই অনুষ্ঠানের ছবি সেটি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শক্তি তৈরির জন্য় একটি মঞ্চ তৈরি করার আলোচনা করতেই ওই বৈঠক হয়েছিল বলে পোস্টে লিখেছিলেন রাহুল গাঁধী। ওই পোস্টে লেখা ছিল, 'বিচারধারার এই লড়াইয়ে বিরোধীদের একতার দিকে আজ এক ঐতিহাসিক পদক্ষেপ করা হল। একসঙ্গে রয়েছি- একসঙ্গে লড়ব- ভারতের জন্য।' 

 

ফলে এটা স্পষ্ট এবং প্রমাণিত যে ওই পোস্টের ছবির সঙ্গে যে দাবি করা হয়েছে তা ভুয়ো। ওই ছবি পুরনো, এখনকার ঘটনাপ্রবাহের সঙ্গে সম্পর্কিত নয়। 

শক্তি কালেক্টিভের অংশ হিসেবে logically facts-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক প্রকাশিত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: দিল্লিতে অখিলেশের বাড়ি অভিষেক! বাইরে এসে আপ্যায়ন খোদ সপা প্রধানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Bank of India Alert : ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্য়াকাউন্ট থাকলে বড় খবর, গত মাসে এই কাজ করেননি ! আজই বন্ধ হবে অ্যাকাউন্ট ?
PM Modi Viral Video : ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
PM Modi Viral Video : পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ?  
পুরনো কয়েন দিলেই ১০ লাখ ! প্রধানমন্ত্রীর ভিডিয়ো ভাইরাল, আপনি দেখেছেন ? 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget