এক্সপ্লোর

COVID Impacts Brain Health: স্মৃতিশক্তি, মেধাশক্তির লোপ, কোভিডে একধাক্কায় বুড়িয়ে গিয়েছে মস্তিষ্ক, দাবি নয়া গবেষণায়

COVID After Effects: এর আগেও একাধিক গবেষণায় কোভিডের দীর্ঘমেয়াদি প্রভাবের কথা উঠে এসেছে।

নয়াদিল্লি: প্রকোপ কেটেছে অতিমারির, কিন্তু মানবশরীরে কোভিড-১৯ ভাইরাসের প্রভাব রয়ে গিয়েছে আজও। আগামী দিনে আরও বড় বিপদ নেমে আসতে পারে বলে আবারও উঠে এল সতর্কবার্তা। করোনার নেপথ্যে যে SARS-CoV2ভাইরাস থাকে, তাতে আক্রান্ত হলে মস্তিষ্কেক স্বাস্থ্যে নানা ভাবে প্রভাব পড়ে বলে জানাল নিউ ইংল্যান্ড জার্নালে অফ মেডিসিন জার্নালে প্রকাশিত নয়া গবেষণাপত্র। (COVID Impacts Brain Health)

ওই গবেষণাপত্রে বলা হয়েছে, অতিমারির একেবারে সূচনাপর্ব থেকেই মস্তিষ্কে ধোঁয়াশা বা ‘ব্রেন ফগ’-এর সমস্যায় ভুগতে দেখা গিয়েছে বহু করোনা রোগীকে। SARS-CoV2 ভাইরাস মস্তিষ্কের প্রভূত ক্ষতি করে বলে এবার প্রমাণ মিলেছে হাতেনাতে। হালকা উপসর্গ ছিল যাঁদের এবং দীর্ঘদিন ভুগেছিলেন যাঁরা, এমন কোভিড রোগীদের নিয়ে গবেষণা চালানো হয়, তাতে দেখা গিয়েছে, একধাক্কায় মস্তিষ্কের বয়স সাত বছর বেড়ে গিয়েছে। (COVID After Effects)

এর আগেও একাধিক গবেষণায় কোভিডের দীর্ঘমেয়াদি প্রভাবের কথা উঠে এসেছে। মস্তিষ্কের কর্মক্ষমতাকেও কোভিড প্রভাবিত করেছে বলে জানানো হয়। নয়া গবেষণাপত্রে বলা হয়েছে, কোভিডের প্রভাব এতটাই মারাত্মক ছিল যে রোগীদের মধ্যে একাধিক স্নায়বিক ঘাটতি দেখা দিয়েছে, যার মধ্যে রয়েছে স্মৃতিশক্তি লোপ পাওয়ার সমস্যাও। কোভিডে সংক্রমিত হওয়ার আগে এবং পরের পরিস্থিতি তুলনা করে দেখা গিয়েছে, মস্তিষ্কের আয়তনে সঙ্কোচন ঘটেছে, আগের তুলনায় বদলে গিয়েছে আকার।

আরও পড়ুন: Tuberculosis: যক্ষ্মা রোগ শুধু কাশিতেই বোঝা যায়, তা নয় !

গবেষকরা জানিয়েছেন, কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাঁরা, যাঁরা ইনটেনসিভ কেয়ারে ছিলেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। তাঁদের মস্তিষ্ক এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ২০ বছর বয়স বৃদ্ধির সমান। আরও ১১টি গবেষণার উল্লেখও পাওয়া গিয়েছে নয়া গবেষণাপত্রে, যাতে দেখা গিয়েছে, ষাটোর্ধ্ব রোগীদের মধ্যেও আলঝাইমার্স এবং স্মৃতিশক্তি লোপ পায় এমন রোগের ঝুঁকি বেড়ে গিয়েছে। কোভিডে আক্রান্ত হয়ে মারা যান যাঁরা, ময়নাতদন্তের সময় তাঁদের মস্তিষ্কে অপূরণীয় ক্ষতির প্রমাণ মেলে।

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাঁরা, তাঁদের মস্তিষ্ক পরীক্ষা করে গবেষকরা দেখেছেন, মস্তিষ্কের কোষগুলিকে আগলে রাখে যে ইন্টারস্টিশিয়াল সিস্টেম, তার থেকে রক্তকে আলাদা রাখে একটি পাতলা আচ্ছাদন। মস্তিষ্কের ওই অংশই আমাদের গোটা শরীরের পরিচালনকেন্দ্র। SARS-CoV2 ভাইরাস ওই অংশেরই ক্ষতি করে। যাঁদের সংক্রমণ তেমন ভয়াবহ ছিল না, তাঁদের IQ বেশ খানিকটা, প্রায় তিন পয়েন্ট কমে গিয়েছে বলেও জানিয়েছেন গবেষকরা। তাঁদের মতে, মস্তিষ্কের জন্য ক্ষতিকর ভাইরাস হিসেবেও কোভিডকে চিহ্নিত করা উচিত। আগামী  দিনে সামগ্রিক জনসংখ্যা এবং অর্থনীতির উপরও এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget