এক্সপ্লোর

Omicron : ভারতে ২ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ !

Omicron India Update : ২ জন কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের সংস্পর্শে আসা আরও চার জন করোনা পজিটিভ।

বেঙ্গালুরু :  ২ জন কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলেছে। তাঁদের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ। রাজস্থানেও দক্ষিণ আফ্রিকা থেকে আসা একই পরিবারের চার জন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বেড়েছে। কারণ ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম হদিশ মেলে দক্ষিণ আফ্রিকাতেই।  রাজস্থানের ওই পরিবারের সংস্পর্শে আসা আরও ৫ জন করোনা পজিটিভ।  এঁদের ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।  

করোনা ভাইরাসের নতুন প্রজাতি, ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে আশঙ্কা বাড়ছিলই! এবার উদ্বেগ আরও বাড়িয়ে ভারতে ঢুকে পড়ল ‘ভ্যারিয়েন্ট অফ কনসার্ন’ ওমিক্রন! কর্ণাটকে ওমিক্রনে আক্রান্ত দু’জনের হদিশ মিলেছে! আক্রান্ত দু’জনের মধ্যে একজন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। আরেকজন কর্ণাটকেরই বাসিন্দা। 

আরও পড়ুন :

করোনার দ্বিতীয় ঢেউতে আক্রান্ত হয়েছিলেন, তাহলে কি থাবা বসাতে পারে ওমিক্রন? গবেষণা কী বলল পড়ুন

কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ওমিক্রন আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি ২০ নভেম্বর বেঙ্গালুরুতে আসেন। তিনি করোনা পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রাখা হয়। তবে চাঞ্চল্যকর বিষয় হল, ২৭ নভেম্বর তিনি ভারত ছেড়ে দুবাইতে চলে যান! তাঁর প্রতক্ষ সংস্পর্শে এসেছিলেন ২৪ জন এবং পরোক্ষ সম্পর্কে ২৪০ জন। এছাড়াও কর্ণাটকে আরও একজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৪৬ বছর বয়সী ওই স্থানীয় ব্যক্তির কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। তাহলে তিনি কি করে ওমিক্রন আক্রান্ত হলেন? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।

 নভেম্বরের শেষ সপ্তাহে  বিশ্বে প্রথম ‘ওমিক্রন’-এর হদিশ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। এরইমধ্যে ভারতসহ বিশ্বের ৩১টি দেশে হদিশ মিলেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের।  বিশেষজ্ঞদের আশঙ্কা, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এর জেরে সংক্রমণের আরেকটি ঢেউ আছড়ে পড়তে পারে। সূত্রের খবর, ১৬ নভেম্বর, দক্ষিণ আফ্রিকায় যেখানে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ‘ওমিক্রন’-এ সংক্রমিতের সংখ্যা ছিল ৩০০-র কাছাকাছি, ২৫ নভেম্বর তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০০-তে। এর থেকেই বোঝা যাচ্ছে, করোনার নতুন এই প্রজাতি কতটা সংক্রমক।  ভয় রয়েছে আরও একটি বিষয় নিয়ে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, অনেক সময় RT-PCR টেস্টেও ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্ট ধরা পড়ছে না। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget