এক্সপ্লোর

Chhath Puja 2021: কীভাবে তৈরি করা হয় ছট্ পুজোর মহাপ্রসাদ ঠেকুয়া?

পূণ্যার্থীরা পুজোর দিনগুলোয় বাড়িতেই ঠেকুয়া (Thekua) তৈরি করেন। এই ঠেকুয়া সুস্বাদুও বটে। কীভাবে ছট্ পুজোর (Chhath Puja 2021) সময় ঠেকুয়া তৈরি করেন পূণ্যার্থীরা? দেখে নেওয়া যাক ঠেকুয়া তৈরির পদ্ধতি

কলকাতা: দেশজুড়ে নানা প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছট্ পূজা (Chhath Puja 2021)। আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে। ছট্ পুজোর মহাপ্রসাদ বলা হয় ঠেকুয়াকে (Thekua)। পুজোর সময় মরশুমি ফলের সঙ্গে দেবতাকে ঠেকুয়া দেওয়া হয়। পূণ্যার্থীরা পুজোর দিনগুলোয় বাড়িতেই ঠেকুয়া তৈরি করেন। এই ঠেকুয়া সুস্বাদুও বটে। কীভাবে ছট্ পুজোর সময় ঠেকুয়া তৈরি করেন পূণ্যার্থীরা? দেখে নেওয়া যাক ঠেকুয়া তৈরির পদ্ধতি-

ঠেকুয়া তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে-
১. ৫০০ গ্রাম ময়দা
২. ২৫০ গ্রাম গুড়
৩. ভাজার জন্য পরিমাণমতো ঘি
৪. এলাচ ১০টি
৫. নারকেল কুড়োনো এক কাপ

আরও পড়ুন - Health Tips: রোজ অন্তত ৮ ঘণ্টা না ঘুম হলে কী হবে?

কীভাবে তৈরি করা হয় ঠেকুয়া-
১. ছট পুজোর মহাপ্রসাদ ঠেকুয়া তৈরি করার জন্য প্রথমে গুড় একেবারে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে।

২. এবার একটি পাত্রে এক কাপ জলের সঙ্গে গুড় মিশিয়ে ফুটতে দিতে হবে। যতক্ষণ না গুড় ভালো করে গলে যায়, ততক্ষণ পর্যন্ত ফুটতে দিন। তবে, খেয়াল রাখতে হবে, কোনওভাবেই যেন কড়াইয়ের নিচে তা লেগে না যায়।

৩. জলের সঙ্গে গুড় যখন সঠিকভাবে মিশে যাবে, তখন তাতে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে, ময়দা দেওয়ার আগে গুড় ভালো করে ছেঁকে নিতে হবে অবশ্যই। নাহলে গুড়ের মধ্যে থাকা ময়লা ময়দার সঙ্গে মিশে যেতে পারে।

৪. গোটা এলাচগুলিকে আগে থেকে গুঁড়ো করে নিন। তবে, খুব মিহি করে গুঁড়ো করবেন না। 

৫. এবার গুড় এবং ময়দার মিশ্রণের মধ্যে গুঁড়ো করে রাখা এলাচ দিয়ে দিন।

৬. এলাচ দেওয়ার পর কুড়িয়ে রাখা নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। সমস্ত উপকরণগুলিতে ভালো করে মিশিয়ে দেওয়া প্রযোজন।

৭. জলের সাহায্যে মিশ্রণের ঘনত্ব সঠিক রাখতে হবে।

৮. এবার মিশ্রণ থেকে ছোট ছোট টুকরো কের লেচি কেটে নিন। হাতের সাহায্যে সেটিকে চ্যাপটা আকার দিন বা আপনার যেমন আকার দিতে ইচ্ছে হয়।

৯. এবার একটি পাত্রে ঘি গরম করতে দিন। তৈরি করে রাখা ঠেকুয়া ঘিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ঠেকুয়া ততক্ষণ ঘিয়ে ভাজতে থাকুন, যতক্ষণ না তার রং বদলে সোনালি হচ্ছে।

১০. ভাজা হওয়ার পর তুলে নিন। আপনার ঠেকুয়া তৈরি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget