এক্সপ্লোর

Volkswagen Polo hatchback: পোলো হ্যাচব্যাকের টিজার আনল ফক্সওয়াগন, ২২ এপ্রিল আত্মপ্রকাশ

ফক্সওয়াগনের পোলো নিয়ে এমনিতেই উৎসাহ রয়েছে অটো ব্লগারদের মনে। গাড়ির টিজার সামনে আসতেই শুরু হয়েছে কৌতূহল। চলতি সপ্তাহেই ২২ এপ্রিল বিশ্ববাজারে আসছে নতুন এই গাড়ি।


নয়াদিল্লি:  বহু প্রতীক্ষার অবসান। পোলো ফেসলিফ্ট দিয়েই পুরোনো ভার্সন ভারতের বাজারে চালাচ্ছিল ফক্সওয়াগন। এবার বাজারে আসতে চলেছে জার্মানির কার প্রস্তুতকারী সংস্থার জনপ্রিয় গাড়ি পোলো।

ফক্সওয়াগনের পোলো নিয়ে এমনিতেই উৎসাহ রয়েছে অটো ব্লগারদের মনে। গাড়ির টিজার সামনে আসতেই শুরু হয়েছে কৌতূহল। চলতি সপ্তাহেই ২২ এপ্রিল বিশ্ববাজারে আসছে নতুন এই গাড়ি। কোম্পানির তরফে জানানো হয়েছে, কোনও ফেসলিফ্ট নয়, একেবারে নতুন প্লাটফর্মে তৈরি হয়েছে
এই প্রিমিয়াম হ্যাচব্যাক। মনে করা হচ্ছে, কোম্পানির এমকিউবি প্লাটফর্মে তৈরি হয়েছে এই গাড়ি।

টিজারের স্কেচ দেখে মনে হচ্ছে, এবার সামনে এলডি হেডলাইট দিয়েছে এই জার্মান কারমেকার। বনেটে কার্ভ ডিজাইন পোলোকে আরও নতুন উচ্চতায় নিয়ে গেছে। কার ব্লগারদের মতে, নতুন পোলো আগের থেকে অনেক চওড়া হবে। হ্যাচব্যাক হলেও এতে সহজেই পাঁচজন বসতে পারেবন। নতুন বাম্পার ও গ্রিল দেওয়া হবে এই হ্যাচব্যাকে।

বর্তমানে ভারতে দুটি ইঞ্জিন অপশনে আসছে পোলো হ্যাচব্যাক। এক লিটারের পোট্রোল ইঞ্জিন ছাড়াও ১ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন অপশন রয়েছে গাড়িতে। এমনিতেই ভারতের বাজারে হ্যাচব্যাক সেগমেন্টে পাওয়ার বিস্ট বলা হয় ফক্সওয়াগন পোলোকে। এই সেগমেন্টে হুন্ডাই আই২০, মারুতি বালেনোর মতো গাড়ি রয়েছে। কোনও অংশেই মাইলেজ ও ফিচারসের দিক থেকে পিছিয়ে নেই এই গাড়িগুলি। ডিজাইনও মন কেড়েছে মানুষের।

যদিও কার ব্লগারদের মতে, ফক্সওয়াগনের গাড়ির মধ্যে একটা থ্রাস্ট থাকে, যা সব গাড়িতে পাওয়া যায় না। হ্যাচব্যাক হলেও হাইরোডে চালাতে ভয় হয় না চালকদের। গাড়ির স্টেবিলিটি অনেক ভালো। তবে ইউরোপ ও বিশ্বের অন্য বাজারে পোলোর আপডেটেড ভার্সন এলেও পুরোনো ফেসলিফ্ট চলছে ভারতে। তাই ক্রেতাদের মধ্যে উৎসাহে ভাঁটা পড়েছিল। তবে বিশ্ববাজারে নতুন করে মুখ দেখানোয় এখানেও সেই মডেল দেখার আশা করছেন ক্রেতারা।

ফক্সওয়াগনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, ১৯৭৫সালে প্রথম এই গাড়িটি লঞ্চ করে সংস্থা। যার পর থেকে পপুলার কারের তকমা পায় এই গাড়ি। কেবল জার্মানি নয়, বিশ্ব বাজারেও এর জনপ্রিয়তা রয়েছে। 

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget