এক্সপ্লোর

Maharashtra Schools Reopen:মহারাষ্ট্রে ১৭ অগাস্ট থেকে স্কুল খোলার অনুমতি, জারি হল এসওপি

এসওপি-তে বলা হয়েছে, দুটি বেঞ্চের মধ্যে ছয় ফুটের ব্যবধান রাখতে হবে এবং প্রতি বেঞ্চে থাকবে একজন পড়ুয়া।

মুম্বই: মহারাষ্ট্রে দৈনিক করোনাভাইরাস আক্রান্তর সংখ্যা অনেকটাই কমেছে। এরইমধ্যে রাজ্য সরকার বিধিনিষেধ কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে রাজ্য সরকার স্কুল খোলার কথা জানিয়েছে। রাজ্যে গ্রামীণ এলাকায় ১৭ অগাস্ট থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল ফের খোলার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, শহরাঞ্চলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে পঠনপাঠনের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি পর্যালোচনার পর জেলা ও স্থানীয় কর্তৃপক্ষ এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 

উল্লেখ্য, বম্বে হাইকোর্ট একাদশ শ্রেণীতে ভর্তির জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষা সংক্রান্ত মহারাষ্ট্র সরকারের নির্দেশ মঙ্গলবার স্থগিত করে দিয়েছে। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দশম শ্রেণী উত্তীর্ণ পড়ুয়াদের জন্য সশরীরে হাজির হয়ে প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল ২১ অগাস্ট। কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের গত ২৮ মে জারি নির্দেশিকা খারিজ করে দিয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছিল, দশম শ্রেণী উত্তীর্ণ সমস্ত বোর্ডের পড়ুয়াদের জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হবে। এই পরীক্ষার ভিত্তিতে পড়ুয়ারা নিজেদের পছন্দমতো কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু হাইকোর্ট সরকারের এই নির্দেশ বাতিল করেছে। 

এরইমধ্যে জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার স্কুল খোলা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি)। এতে বলা হয়েছে. গত মাসে যে শহর ও গ্রামগুলি করোনা আক্রান্তর সংখ্যা অনেকটাই কমেছে, সেই জায়গাগুলিতেই স্কুল খোলা যাবে। স্কুল যে ফের খুলছে, তা পড়ুয়াদের জানাতে স্কুল কর্তপক্ষকে 'স্কুলে ফেরো' প্রচার অভিযান শুরু করতে বলা হয়েছে। এসওপি-তে আরও বলা হয়েছে, পড়ুয়াদের শারীরিকভাবে উপস্থিতি বাধ্যতামূলক করা যাবে না। ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের বাবা-মায়ের অনুমতি নিতে হবে। 

স্কুলগুলি ডিজিটাল থার্মোমিটার ও স্যানিটাইজারের ব্যবস্থা করতে বলা হয়েছে। স্কুল খোলার আগে সেখানে কোয়ারেন্টিন কেন্দ্র থাকলে তা সরিয়ে নিয়ে যেতে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল খোলার ৪৮ ঘণ্টা আগের- সমস্ত শিক্ষক ও কর্মীদের আরটিপিসিআর টেস্ট করাতে বলা হয়েছে। 

এসওপি-তে বলা হয়েছে, দুটি বেঞ্চের মধ্যে ছয় ফুটের ব্যবধান রাখতে হবে এবং প্রতি বেঞ্চে থাকবে একজন পড়ুয়া। যে সমস্ত স্কুলে বেশি পড়ুয়া রয়েছে, সেখানে দুটি সেশনে পঠনপাঠনের ব্যবস্থা করতে বলা হয়েছে। স্কুলের সময় তিন থেকে চার ঘণ্টার বেশি হবে না। কোনও এক সময়ে ক্লাসে ১৫-২০ জনের বেশি পড়ুয়া থাকতে পারবে না। পর্যায় ক্রমিকভাবে ক্লাস নেওয়ার কথাও স্কুলগুলিকে বলা হয়েছে। 

সমস্ত শিক্ষকদের টিকাকরণের বিষয়টি স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। স্কুলে আসার পথে শিক্ষকদের গণ পরিবহণের ব্যবহার এড়িয়ে চলতে বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget