এক্সপ্লোর

ধর্মঘট করা বা না করা মানুষের অধিকার, মন্তব্য কলকাতা হাইকোর্টের

কলকাতা: ধর্মঘট করা বা না করা মানুষের অধিকারের মধ্যে পড়ে। তার ওপর জোর খাটানো যায় না। মন্তব্য কলকাতা হাইকোর্টের। বুধবার অস্থায়ী প্রধান বিচারপতি গিরিশচন্দ্র গুপ্ত এবং বিচারপতি অরিন্দম সিনহার এজলাসে একটি জনস্বার্থ মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী বলেন, এই ধর্মঘটে অসাংবিধানিক ও অবৈধ বলে ঘোষণা করতে হবে। ধর্মঘটের দিন রাজ্য সচল রাখতে প্রশাসন যেন সমস্ত রকম পদক্ষেপ করে, সে ব্যাপারে সরকারকে নির্দেশ দিক আদালত। একই সঙ্গে সেদিন কোনও ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণের জন্য যেন রাজ্য সরকার ব্যবস্থা করে, সেই নির্দেও দেওয়া হোক। শুনানিতে ধর্মঘটীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষের স্বার্থে এই ধর্মঘট। ন্যায্য দাবিতে এই ধর্মঘট। রাজ্য সরকার গায়ের জোরে তা বন্ধ করতে চাইছে। দু’পক্ষের বক্তব্য শুনে বিচারপতিরা নির্দেশ দেন, ধর্মঘট করা বা না করা মানুষের অধিকারের মধ্যে পড়ে। কেউ ধর্মঘটে অংশ নিতে চাইলে তাকে বাধা দেওয়া যেমন অন্যায়, সেরকম জোর করে ধর্মঘট করাও অন্যায়। ধর্মঘটের দিন আইনশৃঙ্খলার অবনতি যেন না হয়, সে ব্যাপারে পুলিশ -প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে এবং একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার যেন খর্ব না হয়, সে দিকেও গুরুত্ব দিতে হবে। আগামী ২ সেপ্টেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। সেই ধর্মঘটের বিরোধিতা করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। বুধবার ছিল সেই মামলারই শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget