এক্সপ্লোর

Electoral Bonds: প্রায় ৭ লক্ষ নির্বাচনী বন্ড ছাপাতে কয়েক কোটি খরচ, রাজনৈতিক দল নয়, করদাতাদের টাকাতেই সব

Electoral Bond Printing: এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কত নির্বাচনী বন্ড ছাপিয়েছে জানতে চেয়ে সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে আবেদন জানান নৌসেনার অবসরপ্রাপ্ত তথা সমাজকর্মী আধিকারিক লোকেশ কে বাত্রা।

নয়াদিল্লি: নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিত তাবড় কর্পোরেট সংস্থা। মোটা টাকা চাঁদা দিতেন শিল্পপতিরাও। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের চালু করা এই নির্বাচনী বন্ডকে সম্প্রতি অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। যদিও তার আগে, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে এ বছর ১৫ ফেব্রুয়ারি রায়ঘোষণা হওয়া পর্যন্ত কেন্দ্র ৮,৩৫০ নির্বাচনী  বন্ড ছাপিয়েছে, যার এক একটির মূল্য ১ কোটি টাকা। (Electoral Bonds)

এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কত নির্বাচনী বন্ড ছাপিয়েছে জানতে চেয়ে সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে আবেদন জানান নৌসেনার অবসরপ্রাপ্ত তথা সমাজকর্মী আধিকারিক লোকেশ কে বাত্রা। সেই আবেদনের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অর্থনীতি বিভাগ যে তথ্য প্রদান করেছে, সেই অনুযায়ী, ২০১৮ সালে নির্বাচনী বন্ড প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৬.৮২ লক্ষ নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্র। এর মধ্যে ৩৩০০০ বন্ডের এক একটির মূল্য ছিল ১ কোটি টাকা, ২৬,৬০০ বন্ডের প্রত্যেকটির মূল্য ১০ লক্ষ টাকা ছিল। (Electoral Bond Printing)

RTI আবেদনের ভিত্তিতে কেন্দ্র জানিয়েছেন, নির্বাচনী বন্ড ছাপাতে সব মিলিয়ে ১৩.৯৪ কোটি টাকা খরচ হয়েছে সরকারের। GST এবং কমিশন মিলিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১২.০৪ কোটি টাকা নিয়েছে সরকারের কাছ থেকে। অনুদানকারী এবং রাজনৈতিক দলগুলিকে যদিও কোনও GST বা কমিশন দিতে হয়নি। অর্থাৎ নির্বাচনী বন্ড ছাপানোর খরচ বহন করা হয়েছে করদাতাদের টাকাতেই। 

আরও পড়ুন: Himachal Pradesh political crisis : হাত-শিবির টালমাটাল ! পদত্যাগ জল্পনায় মুখ খুললেন হিমাচলের মুখ্যমন্ত্রী

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বাত্রা বলেন, “সরকার ভেবেছিল নির্বাচনী বন্ড থাকবে। তাই আরও বন্ড ছাপিয়ে ফেলেছিল।”

কেন্দ্র যে তথ্য দিয়েছে, তা হল-

১০০০ টাকা মূল্যের ২.৬৫ লক্ষ বন্ড ছাপায় কেন্দ্র, যার মধ্যে ১৫৯টি বিক্রি হয়েছে।

১০০০০ টাকা মূল্যের ২.৬৫ লক্ষ বন্ড ছাপায় কেন্দ্র, যার মধ্যে বিক্রি হয় ২৬৪টি।

১ লক্ষ টাকা মূল্যের ৯৩০০০ বন্ড ছাপানো হয়, যার মধ্যে ৩,৪৫৩টি বিক্রি হয়।

১০ লক্ষ টাকা মূল্যের ২৬ হাজার ৬০টিট বন্ড ছাপায় সরকার, বিক্রি হয় ৮, ৫২৩টি।

১ কোটি টাকা মূল্যের ৩৩০০০ বন্ড ছাপানো হয়, যার মধ্যে ১৫,৬২৩টি বিক্রি হয়।

সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড বাতিল করার আগে পর্যন্ত, ২০২৩-'২৪ অর্থবর্ষে নির্বাচনী বন্ড থেকে কোন দল, কত টাকা আয় করেছে, তার বিশদ তথ্য এখনও পর্যন্ত খোলসা করেনি নির্বাচন কমিশন। তবে ২০১৮ সালের মার্চ মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত নির্বাচনী বন্ড থেকে রাজনৈতিক দলগুলির ঝুলিতে ১৬ হাজার ৫১৮ কোটি টাকা ঢুকেছে বলে জানা গিয়েছে। এর মধ্যে সিংহভাগ টাকাই BJP-র ঝুলিতে গিয়েছে। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় তারা জানিয়েছে, ২০২৩ সাল পর্যন্ত ৬ হাজার ৫৬৫ কোটি টাকা পেয়েছে তারা। কংগ্রেস পেয়েছে ১ হাজার ১২৩ কোটি টাকা। 

২০২০ সালে যে ১০,০০০ নি্বাচনী বন্ড ছাপায় কেন্দ্র, যার এক একটির মূল্য ছিল ১ কোটি টাকা।  এখনও পর্যন্ত ১৫,৬৩১ নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে, যার এক একটির মূল্য ১ কোটি টাকা, অর্থাৎ ১৬ হাজার ৫১৮.১০ কোটি টাকা মূল্যের নির্বাচনী বন্ড বিক্রি হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget