এক্সপ্লোর

Private Remedesivir Sale: কার নির্দেশে কোম্পানির থেকে সরাসরি রেমডিসিভির কিনছে বেসরকারি সংস্থা ? কেন্দ্রকে তুলোধনা বম্বে হাইকোর্টের

হাইকোর্টের যুক্তি নির্দেশিকা অনুযায়ী ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো সমস্ত ওষুধ কেন্দ্রকে দেবে এবং কেন্দ্র রাজ্যগুলির কাছে তা সরবরাহ করবে। 

 

মুম্বই: মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভালো নয়। এরকম অবস্থায় কীভাবে ওষুধ প্রস্তুতকারক সংস্থা থেকে রেমডিসিভিরের মতো ওষুধ সরাসরি কিনতে পারে বেসরকারি সংস্থাগুলি? মঙ্গলবার কেন্দ্রের কাছে জানতে চাইল বম্বে হাইকোর্ট। হাইকোর্টের যুক্তি নির্দেশিকা অনুযায়ী, ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলি সমস্ত ওষুধ কেন্দ্রকে দেবে এবং কেন্দ্র রাজ্যগুলির কাছে তা সরবরাহ করবে। 

মহারাষ্ট্রে অক্সিজেন এবং রেমডিসিভিরের মতো কোভিড চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথা উল্লেখ করে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করেন আইনজীবী স্নেহা মার্জাদি। এই মামলার শুনানিতেই কেন্দ্রকে প্রশ্ন করে প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি গিরিশ এস কুলকার্নির একটি বেঞ্চ।

অভিযোগ, গত সপ্তাহে দিল্লি থেকে রেমডিসিভিরের প্রায় ১০,০০০টি ফাইল কিনেছে আহমেদনগরের বিজেপি সাংসদ ডাঃ সুজয় ভিকে পাটিল, এরপর ইঞ্জেকশনগুলি বিতরণও করেন তিনি। সোমবার এই বিষয়টি নিজেদের পর্যবেক্ষণে নিয়েছে ঔরঙ্গাবাদ বেঞ্চও। 

বিচারপতি গিরিশ এস কুলকার্নির কথায়, "আমরা চাই, মুষ্টিমেয় কয়েকজনের কাছে নয়, যাঁদের প্রয়োজন তাঁদের প্রত্যেকের কাছে ওষুধ পৌঁছে যাক।" তবে শুধু আহমেদনগরেই নয়, এমন বহু বেসরকারি সংস্থা ওষুধগুলি কিনে নিচ্ছে আলাদা করে। অভিযোগ এমনটাই। এ প্রসঙ্গে আদালতের হুঁশিয়ারি, "এরপর ফের এমন কোনও ঘটনা সামনে এলে, সেই নির্দিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।"

আগামী ২৯ এপ্রিল বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। সেখানেই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছে আদালত।

ওষুধের বন্টনের পাশাপাশি সম্প্রতি অভিযোগ ওঠে মহারাষ্ট্রে শব দাহ করার জায়গাগুলি ঠিকমতো পরিচালনা করা হচ্ছে না। এই প্রসঙ্গে আদালতের নির্দেশ "মহারাষ্ট্রের সমস্ত মর্গ এবং শ্মশানের অবস্থা কী এবং পরিস্থিতির উন্নতির জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা অবিলম্বে আদালতকে জানাতে হবে।" আদালতের পর্যবেক্ষণ, "সৎকারের ব্যবস্থার অবিলম্বে উন্নতি করতে হবে। দীর্ঘ সময় ধরে মৃতদেহ ফেলে রাখা যাবে না।"

প্রসঙ্গত, রাজ্য স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুয়ায়ী, মহারাষ্ট্রে নতুন করে ৪৮ হাজার ৭০০ জন করোনায় আক্রান্ত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget