এক্সপ্লোর

Cyclone Michaung Update: বাংলায় ৩০০, চেন্নাইয়ে ৭০০! 'পয়সাটা বেশি তাই আসি', বললেন পরিযায়ী

Migrant Workers in Chennai: চেন্নাইয়ে প্রবল বৃষ্টিতে আটকে অসংখ্য বাংলার পরিযায়ী শ্রমিক। কাজ বন্ধ তাই বাড়ি ফিরে আসছেন তাঁরা

আবির দত্ত, চেন্নাই: ঘূর্ণিঝড় মিগজাউমের (cyclone michaung) ধাক্কায় বেহাল চেন্নাই (Chennai)। প্রবল বৃষ্টিতে কার্যত স্তব্ধ জনজীবন। পড়াশোনা থেকে কাজ- নানা কারণে এই শহরে থাকেন বহু বাঙালি। নানা কাজের জন্য এই শহরে আসেন বহু পরিযায়ী শ্রমিক। বৃষ্টির তাণ্ডবে তাঁদের কাজ এখন বন্ধ। তাই বাড়ি ফিরছেন তাঁরা। মালদা ও বাংলার অন্য় নানা জেলা থেকে চেন্নাইয়ে এসেছেন বহু শ্রমিক। তাঁরা এখন দুর্দশায় পড়েছেন।

এবিপি আনন্দের প্রতিনিধির দেখা হয়েছে এমন একজন পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) সঙ্গে। মালদার (Malda) বাসিন্দা রাজমিস্ত্রি আশরাফুল হক জানাচ্ছেন, বৃষ্টি দেখে তাঁরা বুঝতেই পারেননি এমন পরিস্থিতি হবে। বাড়ি যেতে চেয়েছিলেন তাঁরা। কিন্তু এমনভাবে জল বেড়েছে যে আটকে পড়েছিলেন তাঁরা। কোনওমতে বাজার করে সামলেছেন। ইন্টারনেট নেই, বিদ্যুৎ সংযোগও নেই। ফলে মোবাইল বন্ধ হয়ে বাড়ির সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন না তাঁরা। ৪ দিনের খাওয়ার মাথা পর্যন্ত জল ঠেলে আনতে যেতে হয়েছিল। ওই শ্রমিকরা জানাচ্ছেন, বৃষ্টির জন্য বন্ধ রয়েছে সব কাজ। এখানে রোজগার না থাকলে বসে খরচ বেড়ে যায়। তাই বাড়ি ফেরার চেষ্টা করছেন তাঁরা। 

কিন্তু বাড়ি-ঘর ছেড়ে এতদূরে কেন আসেন তাঁরা? কারণ স্পষ্ট জানালেন শ্রমিক। রাজ্যেও রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতেন তিনি। কিন্তু বাংলায় যে কাজের জন্য দিনে ৩০০-৩৫০ টাকা মেলে, সেই কাজের জন্যই চেন্নাইয়ে মেলে ৭০০ টাকা। তাই কিছু বেশি রোজগার এবং কিছুটা বেশি আর্থিক স্বচ্ছলতার জন্য রাজ্য ছাড়তে বাধ্য হন তাঁরা। তিনি বলছেন, 'বাবা-মাকে ছেড়ে কেউ আসে? এতদূর কেউ আসে? এখানে পয়সাটা বেশি তাই আসি।' কিন্তু এখন যে ফিরছেন তারপর কাজ মিলবে? ওই শ্রমিকদের আশা বাংলায় ফিরে এ রাজ্যের প্রশাসন কিছু কাজের ব্যবস্থা করে দেবেন, তাহলে ভাল হবে তাঁদের জন্য়। 
  
প্রায় একই অভিজ্ঞতা অন্যদেরও:
চেন্নাাইয়ে থারাইপক্কমে থাকেন হুগলির কোন্নগরের বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মী সৌমাভ মিত্র। ২দিন ধরে পাননি খাবার ও পানীয় জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের সঙ্গে। প্রশাসনের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে শেষমেশ বৃহস্পতিবার সকালে খোঁজ মেলে সৌমাভর। শেষ পর্যন্ত, বৃহস্পতিবার দুপুরে ভিডিও কলে পরিবারের সদস্য়দের সঙ্গে কথা বলেন তথ্যপ্রযুক্তি কর্মী।

আরও পড়ুুন: বৃহস্পতিবার বাজারে অফার ফর সেল নিয়ে আসছে সরকারি এই কোম্পানি,পাবেন ১১ শতাংশ ছাড়,কিনলে লাভ পাবেন ?

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget