এক্সপ্লোর

Delhi: ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে খুলছে স্কুল, জারি কোভিডের কড়া গাইডলাইন

একটি ক্লাসে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।

নয়া দিল্লি: নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ধাপে ধাপে স্কুল, কলেজ, কোচিং সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ১ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাক্ষেত্র। যদিও এখনও দেশে করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। সেই আবহে স্কুল খোলার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা জারি হয়েছে। 

একটি ক্লাসে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস করতে হবে। বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব। সকাল এবং বিকেল-এই দুটি শিফটে চলবে ক্লাস। দুটি শিফটের মধ্যে কমপক্ষে এক ঘন্টার ব্যবধান থাকবে। পড়ুয়ারা তাঁদের বই, টিফিন এবং অন্যান্য স্টেশনারি সামগ্রী একে অপরের যাতে শেয়ার না করে সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। 

টিফিনের সময় খোলা জায়গায় পড়ুয়াদের যাতে ভিড় না হয় তা পর্যবেক্ষণে রাখার কথা উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়। একটি আসন করে বাদ দিয়ে বসার ব্যবস্থা করতে বলা হয়েছে। নির্দেশিকার পাশাপাশি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছিলেন কোনও পড়ুয়াকেই স্কুলে যাওয়ার জন্য জোর করা হবে না। দিল্লির উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং ক্লাস খোলার অনুমতি দেওয়া হবে। তবে স্কুলে যাওয়ার আগে শিশুদের অভিভাবকের সম্মতিপত্র বাধ্যতামূলক। কনটেনমেন্ট জোনে রয়েছেন এমন শিক্ষক কর্মচারী বা শিক্ষার্থীদের স্কুলে আসতে দেওয়া হবে না। 

পরিস্কার-পরিচ্ছনতার দিকে অগ্রাধিকারের ভিত্তিতে লক্ষ্য রাখতে বলা হয়েছে নির্দেশিকায়। প্রবেশ গেটে থার্মাল স্ক্যানার বাধ্যতামূলক। শিক্ষার্থীদের পাশাপাশি কর্মীদেরও মাস্ক ব্যবহার করতে হবে। স্কুল চত্বরে থার্মাল স্ক্যানার, স্যানিটাইজার এবং মাস্ক ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। 

স্কুল প্রধানদেরও নিশ্চিত করতে বলা হয়েছে যে, স্কুলে আসা সকল শিক্ষক এবং কর্মীদের যাতে করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকে।  যদি তারা তা না নিয়ে থাকেন তাহলে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা নিতে হবে তাঁদের। যেসব স্কুলে টিকা দেওয়া এবং রেশন বিতরণের কাজ চলছে, সেই অংশটি স্কুলের অ্যাকাডেমিক কার্যকলাপ এলাকা থেকে আলাদা রাখতে বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget