এক্সপ্লোর

JNU Election: সমাজে পাননি সম্মান, পরিবার পেয়েছে অবজ্ঞা, JNU'র সভাপতি দলিত ছাত্রনেতার জীবন লড়াইয়ে ঘেরা

JNUSU First Dalit President: প্রায় ৩০ বছর পর এই প্রথম কোনও দলিত নেতা জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন।

নয়া দিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ফের উড়ল লাল পতাকা। দেশের অন্যতম সেরা এই শিক্ষা প্রতিষ্ঠানে জয়ের শেষ হাসি হাসল বাম ছাত্র মোর্চার প্রার্থীরা। ফের একবার পরাজয়ের মুখ দেখতে হল RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে। হাজারো চেষ্টা করেও JNU-তে দাঁত ফোটাতে পারল না তারা। JNU-তে গত ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন বাংলার মেয়ে ঐশী ঘোষ। এবারে সেই পদে ধনঞ্জয়। 

প্রায় ৩০ বছর পর এই প্রথম কোনও দলিত নেতা জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন। ১৯৯৬ সালে বাত্তিলাল বৈরওয়া জেএনইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে প্রথম কোনও দলিত প্রার্থী ছিলেন। 

রবিবার দিনভর গণনা শেষে দেখা যায়, JNU-তে লালদুর্গ অক্ষুন্ন রেখেছে বামেরা। ফল প্রকাশের পর দেখা যায়, সভাপতি পদে বাম প্রার্থী ধনঞ্জয়ের প্রাপ্তি ২৫৯৮টি ভোট। ২৪০৯টি ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাম ছাত্র মোর্চার প্রার্থী অভিজিৎ ঘোষ। সাধারণ সম্পাদক পদে বাম সমর্থিত প্রার্থী প্রিয়ংশী আর্য জয়ী হয়েছেন ২৮৮৭টি ভোট পেয়ে। ২৫৭৪টি ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন বাম প্রার্থী মহম্মদ সাজিদ। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ আর্টস অ্যান্ড অ্যাসথেটিক্স এর পিএইচডি-র ছাত্র ধনঞ্জয় বিহারের গয়ার বাসিন্দা। পরিবারের সবচেয়ে ছোট সে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ((AISA)'র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, যেভাবে তাঁকে বর্ণবৈষম্যর মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেটাই তাঁর জীবনে লড়াইয়ের আগুনকে আরও জ্বালিয়ে দিয়েছিল। ছোট থেকেই পড়াশুনো করে পরিবারের পাশে থাকতে হবে, এই খিদে ছিল। দলের তরফে এও বলা হয়েছে ধনঞ্জয়কে যেভাবে বর্ণবৈষম্যর শিকার হতে হয়েছে তেমনটা বোধহয় খুব কম মানুষকেই হতে হয়। 

খুব ছোট থেকেই জাতপাত, বর্ণবৈষম্যকে কাছ থেকে দেখেছেন ধনঞ্জয়। বাবা পুলিশকর্মী হলেও সমাজে তাঁর পরিবারকে মান্যতা দেওয়া হয়নি কখনই। সেই ধাক্কা থেকেই ধনঞ্জয়ের বাবা চাইতেন ছেলে ভাল করে পড়াশোনা করে ইজ্ঞিনিয়ারিংয়ে ভর্তি হোক। তাহলে হয়তো সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। ছোট থেকেই লেখাপড়ায় তুখোড় ধনঞ্জয় অবশ্য পরিবারের অর্থনৈতিক অসচ্ছ্বলতার কারণে সরকারি কলেজে ভর্তি নিশ্চিত করতে পারেননি। আর বেসরকারি কলেজ ছিল পরিবারের সাধ্যের অতীত। 

ছোটবেলার ফেলে আসা দিনগুলিকে মনে রেখে এবারের প্রচারে তিনি বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় সামনে এনেছিলেন। বিশ্ববিদ্যালয়ের তরফে উচ্চশিক্ষায় ফান্ডিং, এজেন্সি লোন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ক্যাম্পাসে জল, স্বাস্থ্য ও পরিকাঠামো সংক্রান্ত নানা সুবিধাকে আরও বৃদ্ধি করার দাবি তিনি তোলেন। 

সোমবার সংবাদসংস্থা পিটিআই'কে দেওয়া এক সাক্ষাৎকারে ধনঞ্জয় বলেন, "এই জয় জেএনইউ-এর ছাত্রদের গণভোট ৷ যে তাঁরা ঘৃণা ও সহিংসতার রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। ছাত্ররা আবারও আমাদের উপর তাদের আস্থা দেখিয়েছে। আমরা তাঁদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব। ছাত্রদের যে যে বিষয়ে সমস্যা রয়েছে তা নিয়ে কাজ করব ৷" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget